বিজেপিতে যোগ দিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে তাঁর হাতে পদ্মপতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। পাশে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।