‘তৃণমূলকে হারাতে ৩টে নির্বাচনে বামপন্থী ভোট BJP'-তে গিয়েছেন। ভোটের পাটিগণিতকে আনুষ্ঠানিক ভাবে কখনই স্বীকৃতি দেয়নি CPIM। তবে এবার প্রকাশ্যে তা স্বীকার করে নিলেন CPIM-এর বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে পাশে বসিয়ে ভোটে বামের ভোট রামে যাওয়ার থিওরি জোর গলায় বললেন তিনি। তবে তিনি বলেন, 'এই ভুল আর করবেন না।' অশোকের এই মন্তব্যকে কি সমর্থন করলেন দিলীপ ঘোষ?