ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর-এ নাম বাদের প্রসঙ্গ তুললেই টার্গেট করলেন খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, 'লোডশেডিং নিয়ে এত ভয় কী! আরে এতদিন তো আমরা অভিযোগ করতাম, গণনায় কারচুপির। এখন আপনি অভিযোগ করছেন। আজ এত ভয় কীসের! আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ৫০ হাজার ভুয়ো ভোটার বাদ পড়েছে। আরও পড়বে। সব চিন্তা ভবানীপুর নিয়েই কেন? আগে তো বলতেন, ২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী। আজ কেন শুধু ভবানীপুর?'