দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে বেরিয়েই SIR ইস্যুতে রণমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন তাঁদের অপমান করেছে। জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করে মমতা বললেন, 'যাঁরা হিন্দু-মুসলমান করেন বুঝতে পারছেন? এখানে দু’জন মুসলিম রয়েছেন। ক’জন হিন্দু? সীমা খন্না কে? নির্বাচন কমিশনের কেউ নন। বিজেপির আইটি সেলের। ৫৮ লক্ষকে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু কমিশন প্রশ্নও করেনি। আমাদের অসম্মান, অপমান করা হয়েছে। আমরা মিটিং বয়কট করে চলে এসেছি। আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি। মন্ত্রীও ছিলাম। কিন্তু এত দিনে এমন অহঙ্কারী নির্বাচন কমিশন দেখিনি।'