রাজ্য বিধানসভা ভোটের আবহে সোমবার ফের রাজপথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ তথা বাংলাজুড়ে গ্যাস সঙ্কট এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার মিছিল করেন তিনি। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শীর্ষ আমলাদের বদলির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'গত রাতে কী করলেন? মাঝরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ততাণ্ডব করছে। বাঙালি মহিলা চিফ সেক্রেটারি, ওঁকে বদলে দিয়েছেন।'