তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় তাঁতের শাড়িতে দেখা যায়। বাংলার বিভিন্ন প্রান্তে হাতে বোনা তাঁতই তাঁর সবথেকে পছন্দ, একথা তিনি আগেও বহুবার বলেছেন। সোমবার শান্তিপুরে নির্বাচনী সভা ছিল মমতার। শাড়ির জন্য বিখ্যাত শান্তিপুর। তাই সেখানেও শাড়ির প্রসঙ্গ তুললেন তৃণমূল সুপ্রিমো।