বেলদার প্রচার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট না পেয়ে ক্ষুব্ধ নেতাদেরও বিশেষ বার্তা দিলেন। এদিন মমতা বেলদার মঞ্চে দাঁড়িয়ে বলেন, 'কেউ যদি মনে করে, আজীবন আমি একা থাকব, আর কেউ থাকবে না, এটা ভাবা ভুল। মনে রাখবেন, দল সবার জন্য। একবার টিকিট পেতে পারেন, না-ও পেতে পারেন। তাতে কী যায় আসে? ভাল কাজ করলে, মানুষের পাশে থাকলে টিকিট পাবেন। আর তা না হলে দলকে তো সিদ্ধান্ত নিতেই হবে। কাউকে অসম্মান করছি না। টিকিট পাননি বলে বিরোধিতা করতে হবে? মানুষ কিন্তু এদের পছন্দ করে না। একটা পার্টিতে একটা সিট তো একজনকেই দেওয়া যায়। যাঁদের দিতে পারিনি, তাঁদের অন্য ভাবে সম্মান জানাব আমরা।'