সরাসরি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বললেন, 'মোদী-শাহের মতো এত বাজে স্বৈরাচারী নেতা আমি জীবনে দেখিনি। এরা মানুষকে মানুষ মনে করেন না। এরা যে কী সাংঘাতিক তা কল্পনা করতে পারবেন না। বাংলার উপরে এত রাগ কেন? বাংলার মানুষ মাথা উঁচু করে চলতে জানে। তাই বাংলাকে ওরা টার্গেট করে।' একইসঙ্গে ফের একবার রাষ্ট্রপতি শাসনের গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'অনেক চক্রান্ত চলছে বাংলায়। ভোটে জিতবে না বলে পিছন থেকে সব ক্ষমতা সরকারের কেড়ে নিয়েছে। নির্বাচন কমিশন তার নিজের নিযুক্ত লোক দিয়ে কী করছে আমার কাছে কোনও খবর নেই।'