RSS-এর দুটো সৃষ্টি। একটা বিজেপি, তার প্রধান হচ্ছেন মোদী। আর একটা তৃণমূল, তার প্রধান হচ্ছেন মমতা। সুতরাং চিঠি দিয়ে ধোকা দিয়ে কী লাভ ? জনগণকে চিঠি দেবে একটা কথা বলে, আর মমতা ও মোদীর মধ্যে প্রেমপত্র বিলি হবে।' বাংলার জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর খোলা চিঠি নিয়ে কটাক্ষ সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিমের। এদিন হাওড়ার দলীয় পার্টি অফিসে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করে সেলিম বলেন, 'গোটা দেশে ও উপমহাদেশে জঙ্গি কার্যকলাপ বাড়ছে। গত ১০-১১ বছরের বিজেপি এবং তৃণমূলের ধর্মস্রিত রাজনীতির ফলে ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে। বেকার ছেলেমেয়েদের সমস্যার সমাধান হচ্ছে না। তাই বিভাজনের শক্তি এদেরকে আকর্ষণ করছে। বাঙালি হিসাবে আমাদের মাথা নত হচ্ছে। কারণ আমাদের রাজ্যে ও জঙ্গি ধরা পড়েছে।'