মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতবেন না বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ধর্মতলার ধর্না নিয়ে কটাক্ষ করেছেন তিনি। শুভেন্দুর দাবি, 'উনি লভ জিহাদ, ল্যান্ড জিহাদিদের জন্য ধর্নায় বসেছেন। ভারতীয়দের জন্য বসেননি।' এরপরই তাঁর সংযোজন, 'কাছে হেরে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছিলেন। এবার নন্দীগ্রামের পর ভবানীপুরে হেরে ডাবল কম্পার্টমেন্টাল এক্স চিফ মিনিস্টার হবেন।'