আসানসোলের এগারায় অগ্নিমিত্রা পালের কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা। 'পাড়ায় পাড়ায় দিদিভাই' কর্মসূচি চলাকালীন বিজেপি বিধায়ককে ঘিরে চলে 'গো ব্যাক' স্লোগান। বিধায়কের সামনেই তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি বিধায়ককে গত পাঁচ বছর ধরে এলাকায় দেখা যায়নি। সেই কারণেই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। যদিও অগ্নিমিত্রার দাবি, তাঁকে দেখলেই তৃণমূল ভয় পাচ্ছে।