
শেখ হাসিনা সরকারের পতন এবং রক্তক্ষয়ী হিংসা পরবর্তী সময়ে প্রথম সাধারণ নির্বাচনের সাক্ষী হল বাংলাদেশ। বিচ্ছিন্ন হিংসা, ৯ জনের মৃত্যু এবং ভোট কারচুপির অভিযোগের মধ্যেই সম্পন্ন হয়েছে নির্বাচন প্রক্রিয়া। গণনায় BNP সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গিয়েছে। ধাক্কা খেয়েছে জামাত-ই-ইসলামি। এই নির্বাচনে জুলাই সনদেও ভোট হয়েছে। এটি অনুমোদিত হলে পরবর্তী সরকার দেশের সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনার ক্ষমতা পাবে।
ছাত্র আন্দোলনকে অনুঘটক করে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে ২০২৪ সালে ৫ অগাস্ট পতন ঘটেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকারের। হাসিনা তাঁর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। ক্ষমতার বসেছিল নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে ইউনূসের জমানায় ফাঁসির সাজা হয়েছে হাসিনার। শেখ হাসিনা দেশ ছাড়া। আর খালেদা জিয়া প্রয়াত। দীর্ঘ ৩৫ বছর পরে এই প্রথম বাংলাদেশের ভোটে বেগমদের ছাড়াই। ১৮ মাস মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তিকালীন সরকারের আওতায় থাকার পরে এখন দেখার হাসিনার গদিতে বসতে পারেন খালদা জিয়া পুত্র 'ডার্ক প্রিন্স' তারেক রহমান। ভোটের ফলাফল সেদিকেই ইঙ্গিত করছে। ভোট গণনা ও ফলাফল সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন bangla.aajtak.in-এ
বাংলাদেশ নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাধারণ মানুষকে শুভেচ্ছা জানালেন। তারককে 'ভাই' বলে উল্লেখ করলেন তিনি। একইসঙ্গে তিনি বাংলাদেশের মানুষকে আগাম রমজানের শুভনন্দন জানালেন।
ঢাকা, বরিশাল, টাঙাইলের সমস্ত জেলাতেই জয়ী BNP। টাঙাইলের ৮টি আসনের মধ্যেই ৭টি জিতেছে তারেকের দল। ঢাকার ৫টি জেলার সব আসনেই জয়ী BNP প্রার্থীরা।
বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, BNP ১৮১টি আসনে জয়ী। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।
শেখ হাসিনার আওয়ামী লিগের প্রাক্তন জোটসঙ্গী দল জাতীয় পার্টি একটি আসনও জিততে পারেনি। বাংলাদেশের ইতিহাসে এটাই তাদের সবচেয়ে খারাপ ফলাফল। ১৯৬টি আসনে প্রার্থী দিয়ে একটিতেও খাতা খুলতে পারেনি তারা।
বাংলাদেশি সংবাদ মাধ্যমের তরফে জানা যাচ্ছে, BNP ২০০ প্লাস সিটে এগিয়ে রয়েছে। একাত্তর টিভি ও যমুনা টিভির খবর অনুযায়ী, বিএনপি যথাক্রমে ২০৮ ও ২১২টি আসন পেয়েছে। যদিও চূড়ান্ত পরিসংখ্যান এখনও ঘোষণা করা হয়নি।
১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন তারেক রহমান, সূত্রের খবর এমনটাই। বাংলাদেশের নির্বাচনে একচেটিয়া দাপট দেখিয়েছে তাঁর দল BNP। দুই আসনেই জিতেছেন খালেদা পুত্র।
বাংলাদেশ নির্বাচনে প্রথমবার অংশ নিয়েছিল NCP। প্রথমবারই হারের মুখ দেখতে হয়েছে তাদের। তবে দলের চিফ অর্গানাইজার নাসনত আবদুল্লা কুমিল্লা-৪ আসনে জয়ী হয়েছেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাডগে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, 'ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তারেক রহমান এবং BJP-কে বাংলাদেশ নির্বাচনে বিপুল জনসমর্থনে জয়ী হওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।'
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি-কে শুভেচ্ছা জানাল পাকিস্তান। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক্স হ্যান্ডেলে লিখলেন, 'বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও বাংলাদেশবাসীর প্রতি সমর্থন রয়েছে পাকিস্তানের।'
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট রিট্যুইট করেছেন। সেই ট্যুইটে মোদীও তারেককে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশে ভোটের রেজাল্ট বের হতেই হিন্দুর উপর আক্রমণের খবর আসছে। বাংলাদেশের ক্ষমতায় আসছে BNP। প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। এর মধ্যেই খবর এল, দিনাজপুরের বীরগঞ্জে বিমলচন্দ্র রায় নামে এক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। বিমলচন্দ্র রায়ের পরিবারের অভিযোগ, আগুনে পুড়ে গিয়েছে কয়েক লক্ষ টাকাও। ঘটনার খবর পেয়েই স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে যান। গোট এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি সুপ্রিমো তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লিখলেন, 'এই জয়ের প্রমাণ হল, আপনার নেতৃত্বের উপরে বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে। গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশকে ভারত বরাবরই সমর্থন করেছে, সেই সমর্থনের ধারা বজায় থাকবে। দ্বিপাক্ষিক উন্নয়নের স্বার্থে আপনার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করব।'
জামাত-ই ইসলামি শুক্রবার অভিযোগ করেছে যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকটি আসনে ফলাফল ঘোষণা করতে দেরি করছে। দলের সহকারী মহাসচিব আহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, কমিশনের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়াটি ধীর করে দিচ্ছেন।
ঢাকা-১১ আসনের প্রাথমিক ফলাফলে জয়ী হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর প্রাক্তন সদস্য নাহিদ ইসলাম। তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।
ঠাকুরগাঁও-১ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে আছেন। বর্তমানে তিনি প্রায় আড়াই লাখ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন বলে খবর ডেইলি স্টার সূত্রে।
BNP জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল বাংলাদেশে। ত্রয়োদশ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২০৯টি আসনে এগিয়ে BNP জোট। BNP একাই এগিয়ে ১৬৫ আসনে। বগুরা-৬ এবং ঢাকা-১৭, দুই আসনেই এগিয়ে দলের চেয়ারপার্সন তারেক রহমান। তথ্য জমুনা টিভি সূত্রে।
মেহদী আমিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'দলের চেয়ারপার্সন,তারেক রহমান বগুরা-৬ এবং ঢাকা-১৭ আসনদু'টিতে এগিয়ে রয়েছেন। তবে একাধিক এলাকায় রিগিং এবং অন্যান্য পদ্ধতিতে ভোট বানচাল করার চেষ্টা হয়েছে।'
ত্রয়োদশ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দেশের মানুষকে অভিনন্দন জানাল BNP। ৩০০ আসনের মধ্যে ১৫১টিতে এগিয়ে রয়েছে খালেদা জিয়ার দল। নব নির্বাচন প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান।