Advertisement

Bangladesh Election Result: বাংলাদেশে ক্ষমতায় আসছে কোন পার্টি? বিভিন্ন সমীক্ষায় যা উঠে এল

বৃহস্পতিবারের লক্ষ্মীবারে সাধারণ নির্বাচন হচ্ছে বাংলাদেশে। সেই দেশের মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে আজ হবে ভোট। আর তাতেই ঠিক হয়ে যাবে যে বিএনপি না জামায়াত-ই ইসলামী জোট আসছে ক্ষমতায়। এই ভোটে কোন দল এগিয়ে থাকবে?

কার দখলে বাংলাদেশ?কার দখলে বাংলাদেশ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2026,
  • अपडेटेड 10:02 AM IST
  • বৃহস্পতিবারের লক্ষ্মীবারে সাধারণ নির্বাচন হচ্ছে বাংলাদেশে
  • সেই দেশের মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে আজ হবে ভোট
  • বিএনপি না জামায়াত-ই ইসলামী জোট আসছে ক্ষমতায়

বৃহস্পতিবারের লক্ষ্মীবারে সাধারণ নির্বাচন হচ্ছে বাংলাদেশে। সেই দেশের মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে আজ হবে ভোট। আর তাতেই ঠিক হয়ে যাবে যে বিএনপি না জামায়াত-ই ইসলামী জোট আসছে ক্ষমতায়। 

আর এই ভোটের ফলাফল নিয়েই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে তুঙ্গে। একদিকে রয়েছে খালেদা জিয়া পুত্র তারেক রহমানের বিএনপি। অপরদিকে রয়েছে জামাত জোট। সেই জোটে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রনেতাদের পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি সহ ১২টি দল রয়েছে। আর এই লড়াই যে খুব কঠিন হতে চলেছে, সেটা মনে করছেন বিশেষজ্ঞরা।

কী হতে পারে? 
ভোটের ফলাফল সম্পর্কে একাধিক সংস্থা পূর্বাভাস দিয়েছে। এই যেমন সংবাদ সংস্থা দ্য ডেইলি স্টার Eminence Associates for Social Development (EASD) একটি জনমত সমীক্ষা করেছে। সেখানে দাবি করা হয়েছে যে এই ভোটে জিততে পারে বিএনপি। তারা ২০৮টি আসন পেতে পারেন। অপরদিকে জামাত-ই ইসলামীর নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৬টি আসন। এছাড়া জাতীয় পার্টির দখলে থাকতে পারে ৩টি আসন এবং অন্যান্যদের ৪টি আসন পাওয়ার আশা রয়েছে। আর নির্দলরা ১৭টি আসনে জয় পেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বার্তা স্পষ্ট। এই ভোটে এগিয়ে থাকবে তারেক রহমান পরিচালিত বিএনপি। তিনি শেখ হাসিনার চেয়ারে বসতে পারেন বলেই আশা করা যায়।

প্রসঙ্গত, এই সমীক্ষা চালানো হয় ৪১৫০০ জনের উপর। সেখানে দেখা যায়, যে ৬৬.৩ শতাংশ মানুষ বিএনপি-কে পছন্দ করেন। জামাতকে সমর্থন করেন ১১.৯ শতাংশ। আর এনসিপি পাতে ১.৭ শতাংশ ভোট। আর জাতীয় পার্টি পেতে পারে মাত্র ৪ শতাংশ ভোট। 

ওদিকে আরও একটি সমীক্ষা করেছে ইন্টারন্যাশনাল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি। তাদের তরফে করা সার্ভেতে জানান হয়েছে যে এই ভোটে ৪৪.১ শতাংশ ভোট পেতে পারে বিএনপি। আবার জামাত-ই ইসলামীর জোট পেতে পারে ৪৩.৯ শতাংশ ভোট। 

এই সমীক্ষায় ৬৩১১৫ ভোটারের উপর করা হয়। তাদের মধ্যে ৩৫৬৩৪ জন পুরুষ এবং ২৬৯৮১ জন মহিলা রয়েছে। এই সমীক্ষায় জানান হয়, এই ভোটে জামাত জোট নিশ্চিতভাবে পেতে পারে ১০৫টি আসন। আর বিএনপি পেতে পারে ১০১টি আসন। তবে এর বেশি কিছু এই সমীক্ষায় জানান হয়নি। 

Advertisement

এখন কী পরিস্থিতি? 
সংবাদ সংস্থা প্রথম আলোর পক্ষ থেকে জানান হয়েছে যে বর্তমানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বাংলাদেশে। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আর আজ বিকেলে ৪.৩০ মিনিটে শেষ হয়ে যাবে ভোট।

 

Read more!
Advertisement
Advertisement