Advertisement

Bangladesh : রান্নার গ্যাস-জ্বালানির বিরাট সঙ্কট, পরিস্থিতি সামলাতে ২ বিলিয়ন ডলার ঋণ নেবে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানির সঙ্কটে ভুগছে এশিয়া ও ইউরোপ মহাদেশের একাধিক দেশ। ব্যতিক্রম নয় বাংলাদেশও। ভারত ইতিমধ্যেই বাংলাদেশকে ডিজেল দিয়ে সাহায্য করেছিল।

বাংলাদেশে সঙ্কট বাংলাদেশে সঙ্কট
Aajtak Bangla
  • ঢাকা ,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 4:42 PM IST
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানির সঙ্কটে ভুগছে এশিয়া ও ইউরোপ মহাদেশের একাধিক দেশ
  • ব্যতিক্রম নয় বাংলাদেশও

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানির সঙ্কটে ভুগছে এশিয়া ও ইউরোপ মহাদেশের একাধিক দেশ। ব্যতিক্রম নয় বাংলাদেশও। ভারত ইতিমধ্যেই বাংলাদেশকে ডিজেল দিয়ে সাহায্য করেছিল। তবে তারপরও ঘাটতি মেটেনি। তাই জ্বালানি আমদানির বাড়তি খরচ সামাল দিতে ঋণ সংগ্রহের উদ্যোগ নিচ্ছে তারেক রহমানের সরকার।  

bloomberg-এ প্রকাশিত খবর অনুয়ায়ী, আগামী জুনের মধ্যে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে দেশের আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

প্রতিবেদন অনুযায়ী, এই ঋণ মূলত বিশ্বব্যাঙ্ক, এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (ADB) এবং অন্য ঋণদাতা সংস্থার কাছ থেকে নেওয়ার পরিকল্পনা করছে ঢাকা। জ্বালানি আমদানির ধারাবাহিকতা বজায় রাখা এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত এই অর্থের প্রয়োজন পড়েছে।

আন্তর্দজাতিক বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতার কারণে আমদানি নির্ভর দেশ হিসেবে বাংলাদেশের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তেল-গ্যাসের দাম বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও টান পড়েছে। তাই ঋণ নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। 

অর্থনীতিবিদদের মতে, জ্বালানির উচ্চমূল্য দেশের কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে ডলারের ঘাটতির কারণে আমদানি ব্যয় পরিচালনায় সমস্যার মুখে পড়ছে বিএনপি পরিচালিত সরকার। 
উল্লেখ্য, অতীতেও জ্বালানি আমদানি এবং রিজার্ভ স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক সংস্থাগুলির কাছ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই চাপ আরও বেড়েছে। 

Read more!
Advertisement
Advertisement