Advertisement

Tarique Rahman: ৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ PM, কেমন হচ্ছে তারেকের মন্ত্রিসভা?

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৩তম জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা মঙ্গলবার সকালে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করান। কঠোর নিরাপত্তার মধ্যে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে সহস্রাধিক অতিথি উপস্থিত ছিলেন।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 11:58 AM IST
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন।
  • বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

১৭ ফেব্রুয়ারি ২০২৬, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। প্রায় ৩৫ বছর পর দেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন। প্রচলিত রীতি ভেঙে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সাধারণত এই অনুষ্ঠান হয় বঙ্গভবনে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৩তম জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা মঙ্গলবার সকালে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করান। কঠোর নিরাপত্তার মধ্যে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে সহস্রাধিক অতিথি উপস্থিত ছিলেন।

সংসদীয় দলের নেতা নির্বাচন করতে বিএনপি সংসদ ভবনে বৈঠক ডেকেছে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

প্রায় দুই দশক পর ক্ষমতায় ফেরা
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ২১২টি আসন জিতে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফিরছে বিএনপি।

কেমন হতে পারে নতুন মন্ত্রিসভা?
দলীয় সূত্রে জানা যাচ্ছে, তারেক রহমান এমন একটি মন্ত্রিসভা গঠনের কথা ভাবছেন যেখানে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় থাকবে। সম্ভাব্য মন্ত্রিসভার আকার তুলনামূলকভাবে ছোট হতে পারে, সদস্যসংখ্যা ৩২ থেকে ৪২ জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে প্রাথমিক ইঙ্গিত।

মন্ত্রিত্ব বণ্টন নিয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত তালিকা শপথের পরেই প্রকাশ পাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চূড়ান্ত মন্ত্রিসভা জানতে দেশবাসীকে কিছুটা অপেক্ষা করতে হবে।

সূত্রে কয়েকটি সম্ভাব্য নাম ঘোরাফেরা করছে। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে বিদেশমন্ত্রীর দায়িত্বে দেখা যেতে পারে বলে জল্পনা। অর্থমন্ত্রীর পদে ড. রেজা কিবরিয়ার নামও আলোচনায় রয়েছে। তিনি আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে প্রবীণ অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রকে ফিরতে পারেন বলেও শোনা যাচ্ছে। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম স্থানীয় সরকার মন্ত্রকের জন্য বিবেচনায় রয়েছে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement