Advertisement

Eid Movie Release: ইদে রেকর্ড মুভি রিলিজ , হলের তুলনায় সিনেমা বেশি, বিপাকে বাংলাদেশ

সামনেই বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ইদ। আর ইদ মানেই বাংলাদেশের প্রতিটি সিনেমা হলগুলোতে উৎসবের আমেজ, জমজমাট অবস্থা। গত দুই বছর করোনার কারণে ঘোষণা করেও শেষ মুহূর্তে সিনেমা মুক্তি থেকে সরে আসেন প্রযোজকেরা। কিন্তু এবার ঝুঁকি নিয়েই ছবি মুক্তি দিতে চাইছেন বাংলাদেশের প্রযোজকেরা।

 ঢালিউডের বাজার ধরতে তুমুল প্রতিযোগিতা ঢালিউডের বাজার ধরতে তুমুল প্রতিযোগিতা
Aajtak Bangla
  • ঢাকা,
  • 12 Apr 2023,
  • अपडेटेड 10:47 AM IST

সামনেই বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ইদ। আর ইদ মানেই বাংলাদেশের প্রতিটি সিনেমা হলগুলোতে উৎসবের আমেজ, জমজমাট অবস্থা।  ইদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন কোন সিনেমা আসছে, বরাবরই সেটি জানার অপেক্ষায় থাকেন ভক্তরা। শাকিবের এবারের ইদের সিনেমা  ‘লিডার, আমিই বাংলাদেশ’। এতে তাঁর সঙ্গে জুটিতে রয়েছে শাকিবের দ্বিতীয় স্ত্রী  শবনম বুবলি।

প্রসঙ্গত ইদ যতই কাছে আসছে, ততই জটিল হচ্ছে ইদের সিনেমার হিসাব–নিকাশ। এক দিকে সীমিত হল, অপর দিকে প্রথম সারির একাধিক তারকার সিনেমা—সব মিলিয়ে বোঝা হচ্ছে, ইদের সিনেমা নিয়ে তুমুল প্রতিযোগিতা হবে এবার। একাধিক প্রযোজক ও পরিচালক জানান, তাঁরা কেউই সিনেমা মুক্তি থেকে সরে আসতে চান না। স

ইদের সিনেমা নিয়ে হিসাবে মুক্তি পাবে‘কিল হিম’। এই সিনেমার নায়ক–নায়িকা অনন্ত–বর্ষাকে নিয়ে কাশ্মীরে গানের শুটিং হয়েছে। আজকেই হতে চলেছে সিনেমাটির টিজার প্রকাশ। সিনেমাটি প্রসঙ্গে হিরো অনন্ত বলেছেন, ‘কিল হিম’ একটি দারুণ গল্পের সিনেমা। অ্যাকশন রোমান্স সবই আছে এতে। আশা করছি দর্শকরা এটি দেখে বিনোদন পাবেন।

প্রতিযোগিতায় রয়েছেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও। ইদে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের 'প্রেম প্রীতির বন্ধন', যাতে অপুর বিপরীতে দেখা যাবে জয় চৌধুরীকে। তবে অপুর আরেকটি সিনেমাও রয়েছে মুক্তির তালিকায়। অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমা ইদে মুক্তির অপেক্ষায় থাকলেও আপাতত সিনেমাটি মুক্তির সম্ভাবনা কম বলেই খবর। 

এছাড়া আলোচিত সিনেমাগুলির মধ্যে রয়েছে  জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ সিনেমাটিও।  নাদের চৌধুরীর পরিচালিত এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন আবদুন নুর সজল ও পূজা চেরি। এছাড়াও মুক্তির তালিকায় রয়েছে   ‘পাপ’ও। ভিন্ন ঘরানার সিনেমা ‘আদম’ রয়েছে মুক্তির তালিকায়। সিনেমায় ইয়াশ রোহান ও জান্নাতুল ঐশী অভিনয় করেছেন। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। গত মাসে নায়িকা জাহারা মিতু জানিয়েছিলেন, তাঁর ‘শত্রু’ সিনেমা ইদে মুক্তি পাবে। 

Advertisement

এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে বাপ্পী ও জাহারা মিতুর ‘শক্র’, রোশান ও ববির ‘পাপ’, আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর ‘নূর’। নূর সিনেমার পরিচালক রায়হান রাফি বলেন, ‘ঈদে আমার একটি সিনেমা মুক্তি পাবে। সেটা ‘নূর’ কি না, এখনই বলতে পারছি না।’ সব মিলিয়ে ঈদে এখন পর্যন্ত আটটির বেশি সিনেমা মুক্তি তালিকায় রয়েছে। অথচ এই মুহূর্তে বাংলাদেশে ৪০/৪৫টি মতো হল চালু রয়েছে। ঈদে এই সংখ্যা বড়জোর ১৫০ হবে। এদিকে হঠাৎ হিরো আলম ঘোষণা করেছেন, তাঁর অভিনীত ‘টোকাই’ সিনেমাকে ইদে মুক্তি দেবেন। 

প্রসঙ্গত গত দুই বছর করোনার কারণে ঘোষণা করেও শেষ মুহূর্তে সিনেমা মুক্তি থেকে সরে আসেন প্রযোজকেরা। কিন্তু এবার ঝুঁকি নিয়েই ছবি মুক্তি দিতে চাইছেন বাংলাদেশের প্রযোজকেরা।

Read more!
Advertisement
Advertisement