ভোট দিয়ে যারপরনাই উচ্ছ্বাসে মাতলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। আনন্দে হাত ছুড়ে ইউনূস বললেন, 'আজ খুব আনন্দের দিন। আজ নতুন বাংলাদেশের জন্মদিন। আজ মু্ক্তি। এটাই মহা ইদ। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দিবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে নতুন বাংলাদেশ গড়তে পারি।'