গণ অভ্যুত্থানের জেরে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশটার কী অবস্থা হয়েছিল তা সকলেরই জানা। সম্প্রতি নির্বাচন হয়েছে বাংলাদেশে। নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। প্রচুর চেষ্টা করেও বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারেনি জামায়াতে ইসলামী বা এনসিপি-র মতো দলগুলি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ক্ষমতায় না আসতে পেরে হয়ত নির্বাচিত সরকারকে বারেবারেই চাপে ফেলার চেষ্টা করবে তারা। আর সেই অনুমান যে খুব একটা ভুল নয়, তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে ছাত্র নেতা সারজিস আলমের বক্তব্য থেকেই। নতুন সরকারকে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। এমনকী পরোক্ষে তারেক রহমান তথা বিএনপিকে কার্যত ফের একবার গণ অভ্যুত্থানের হুঁশিয়ারিই তিনি দিচ্ছেন বলেই মনে করছেন অনেকে। ভাবছেন কী বলেছেন তিনি? চলুন সেটাই শোনাই আপনাদের।