Advertisement

Bollywood Senior Actors: সত্তরোর্ধ এই তাবড় বলিউড অভিনেতারা টেক্কা দিতে পারেন তরুণদের! আজও সক্রিয়ভাবে কাজ করছেন

Bollywood: বিগ বি একমাত্র ব্যক্তি নন যিনি ৭০ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও বিনোদন জগতে ঢেউ তুলেছেন। আরও অনেক তারকা আছেন যারা একই কাজ করছেন। 

রজনীকান্ত, অমিতাভ   রজনীকান্ত, অমিতাভ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 12 Feb 2026,
  • अपडेटेड 11:29 AM IST

৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চন সম্প্রতি তাঁর ব্লগে কাজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ লেখা লিখেছেন। বলিউড শাহেনশাহ বলেছেন, কাজ তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেন,  যতদিন সম্ভব ছবিতে অভিনয় চালিয়ে যাবেন। গত কয়েকবছরে, 'কভি খুশি কভি গম', 'পিকু', 'গুলাবো সিতাবো', 'কল্কি ২৮৯৮ এডি' থেকে শুরু করে 'কৌন বনেগা ক্রোড়পতি' পর্যন্ত, তাঁর কণ্ঠস্বর, ক্যারিশমা এবং অভিনয় দক্ষতায় আজ সকলের মনের অত্যন্ত কাছের তিনি। তবে বিগ বি একমাত্র ব্যক্তি নন যিনি ৭০ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও বিনোদন জগতে ঢেউ তুলেছেন। আরও অনেক তারকা আছেন যারা একই কাজ করছেন। 

শর্মিলা ঠাকুর

বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৮১ বছর বয়সে পা দিয়েছেন। তিনি 'অনুরাধা', 'আরাধনা', 'নমক হারাম', 'মাসুম'-র মতো ক্লাসিক ছবিতে অভিনয় করেছিলেন। গত কয়েক বছর ধরে, তিনি 'গুলাবো সিতাবো', 'গুলমোহর'-র মতো ছবিতে অভিনয় করেছেন। শর্মিলা বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। 

আরও পড়ুন

রজনীকান্ত

কিংবদন্তি দক্ষিণী অভিনেতা রজনীকান্তের এখন বয়স ৭৫ বছর। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় সুপারস্টার তিনি। তাঁর সাম্প্রতিক বছরের অন্যতম ছবিগুলির মধ্যে রয়েছে, 'জেইলার', 'কালা', 'কুলি'। আজও, রজনীকান্ত ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে চলেছেন এবং বক্স অফিসে সাড়া ফেলেন।

নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম সফল অভিনেতা। 'মাসুম', 'আর্থ', 'জলওয়া', 'ইশকিয়া', 'এ ওয়েনডেসডে' থেকে 'নো ওয়ান কিলড জেসিকা'-র মতো একগুচ্ছ ছবির প্রতিটি চরিত্রে তাঁর নৈপুণ্যের গভীরতা প্রদর্শন করেছেন। ৭৫ বছর বয়সেও, নাসিরুদ্দিন থিয়েটার এবং বড় পর্দা উভয় ক্ষেত্রেই সক্রিয় রয়েছেন।

হেমা মালিনী

বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনী শুধুমাত্র অভিনেত্রীই নন, তিনি একজন ধ্রুপদী নৃত্যশিল্পীও। 'শাদি কে বাদ', 'সীতা অউর গীতা', 'বাঘবান'-র মতো ছবিতে তিনি অসাধারণ অভিনয় করেছেন। যদিও এখন বড় পর্দা থেকে বেশ দূরে থাকেন হেমা। তবে প্রায়শই ধর্মীয় অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করতে দেখা যায় হেমাকে। রাজনীতির মঞ্চেও তাঁকে দেখা গেছে সক্রিয়ভাবে।

Advertisement

মিঠুন চক্রবর্তী

বলিউডের ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী এখন ৭৫ বছর বয়সী। একাধিক স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করা সত্ত্বেও, ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। 'ডিস্কো ড্যান্সার' চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতাকে 'এজেন্ট বিনোদ', 'গঙ্গা', 'দ্য ড্যাডি'-র মতো ছবিতে দেখা গিয়েছিল। 'দ্য কাশ্মীর ফাইলস', 'বদি আখতার মে' এবং 'দ্য বেঙ্গল ফাইলস'-র মতো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন মিঠুন। অন্যদিকে, টলিউডেও 'প্রজাপতি', 'প্রজাপতি ২'-র মতো ছবিতে রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন মিঠুন।

অনুপম খের 

বলিউড অভিনেতা অনুপম খের প্রায় ৭০ বছর বয়সী এবং ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বহুমুখী অভিনেতা। 'দ্য ফ্যামিলি ম্যান', 'দ্য বিগ বুল'-র মতো সব ছবির প্রতিটি চরিত্রেই অনুপম মানানসই। তাঁর অভিনয়ের গভীরতা এবং সংলাপ বলার ধরণ, এখনও তরুণ অভিনেতাদের জন্য একটি উদাহরণ।

রেখা 

৭১ বছর বয়সী অভিনেত্রী রেখার সৌন্দর্য, স্টাইল স্টেটমেন্ট তরুণ প্রজন্মের কাছেও প্রশংসা পায়। 'উমরাও জান', 'সজ্জন', 'খোয়াব'-র মতো ছবিতে তাঁর কাজের মাধ্যমে রেখা মন জয় করেছেন সকলের। আজও মানুষ তাঁর লাবণ্য এবং অভিনয় দক্ষতায় মুগ্ধ। রেখাকে হয়তো ছবিতে কম দেখা যায়, কিন্তু তিনি নিয়মিত রিয়্যালিটি শো, অ্যাওয়ার্ড শো এবং ইভেন্টে অংশগ্রহণ করেন। 

জিনাত আমান

৭৪ বছর বয়সী জিনাত আমান নতুন প্রজন্মের কাছেও প্রিয়। ইনস্টাগ্রামের মাধ্যমে, দ্রুত তরুণ প্রজন্মের কাছেও পৌঁছেছেন। সাতের দশকের সবচেয়ে সুন্দরী এবং সাহসী নায়িকাদের মধ্যে একজন, জিনাত আমান 'হরে রামা হরে কৃষ্ণ', 'সত্যম শিবম সুন্দরম', 'কুদরত'-র মতো ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তাঁকে নেটফ্লিক্সের সিরিজ 'দ্য রয়্যালস'-এ দেখা গেছে।

কমল হাসান

রজনীকান্তের পর, দক্ষিণ ভারতীয় সিনেমায় যদি কেউ সর্বোচ্চ স্থান অধিকার করে থাকেন, তাহলে তিনি হলেন কমল হাসান। ৭১ বছর বয়সে এসেও দর্শক তাঁকে অ্যাকশন অবতারে দেখতে পাচ্ছে। ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতিভাবান এবং বহুমুখী অভিনেতাদের একজন কমল, বছরের পর বছর ধরে 'বিক্রম', 'ইন্ডিয়ান ২', 'তিরুবিদা', 'বিশ্বরূপম', 'কল্কি ২৮৯৮ এডি'-র মতো ছবি দিয়ে মন জয় করেছেন।

শাবানা আজমি 

শাবানা আজমি প্যারালাল সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী। 'অঙ্কু', 'ফায়ার', 'মাসুম', 'মেরি কম'-র মতো ছবিতে তাঁর অভিনয় সর্বদাই গভীর এবং চিত্তাকর্ষক। আজও, শাবানা নতুন নতুন উচ্চতায় পৌঁছচ্ছেন। সম্প্রতি তাঁকে করণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' তে দেখা গেছে। তিনি ২০২২ সালের হলিউড সিরিজ 'হালো'-তেও অভিনয় করেছিলেন।


 

Read more!
Advertisement
Advertisement