
বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অভিনেতা হৃত্বিক রোশনের (Hrithik Roshan) জন্য ভক্তরা পাগল। হৃত্বিকের সোয়্যাগ, তার শান্ত চেহারা এবং নিখুঁত শরীর সবসময় ভক্তদের মুগ্ধ করেছে। এখন হৃত্বিক এমন কিছু করলেন যা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে।
ভক্তদের মন জয় করেছেন হৃত্বিক
সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর আসন্ন ছবি বিক্রম ভেধা-র (Vikram Vedha) প্রচার করছিলেন হৃত্বিক রোশন। তাঁকে দেখার পর রীতিমতো পাগল হয়ে যেতে দেখা গেছে তার ভক্তদের। সাদা ট্র্যাক প্যান্ট এবং নিয়ন সবুজ টি-শার্টে হৃতিকের সোয়্যাগ ছিল দেখার মতো। অভিনেতা কালো সানগ্লাস এবং একটি সাদা টুপি পরেছিলেন।
অনুষ্ঠানে হৃতিকের এক ভক্ত মঞ্চে এসে অভিনেতার পা ছুঁয়ে প্রণাম করেন। হৃত্বিকও দেরি না করে একই ভাবে ফ্যানের পা ছুঁয়ে প্রণাম করেন। হৃত্বিক রোশনের ভক্তের পা ছোঁয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। হৃত্বিকের বিনয় দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে তার প্রশংসাও করছেন। হৃত্বিকের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সবাই প্রশংসা করছেন অভিনেতার।
হৃত্বিকের প্রশংসা করেছেন ভক্তরা
সোশ্যাল মিডিয়ায় হৃত্বিকের একটি ভিডিও শেয়ার করতে গিয়ে এক ভক্ত লিখেছেন – হৃত্বিক রোশন তার ভক্তের পা স্পর্শ করছেন। তিনি সত্যিই একজন বড় মনের মানুষ। সত্যিই তার মতো কেউ নেই।
আজকাল হৃত্বিক রোশন তার আসন্ন ছবি বিক্রম ভেধা নিয়ে আলোচনায় রয়েছেন। হৃত্বিকের অ্যাকশন-থ্রিলার ফিল্মটি তামিল ছবির অফিসিয়াল রিমেক। ছবিটি ২০২২ সালের অন্তম বহু প্রতিক্ষিত চলচ্চিত্র। সম্প্রতি এর টিজারও প্রকাশিত হয়েছে। তামিল মুভি বিক্রম ভেধা-এর হিন্দি সংস্করণে প্রধান ভূমিকায় রয়েছেন হৃত্বিক রোশন এবং সইফ আলি খান।
প্রায় তিন বছর পর রুপালি পর্দায় ফিরছেন হৃত্বিক রোশন। হৃত্বিকের প্রত্যাবর্তনের জন্য এই ছবির চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সিনেমাটি ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রাধিকা আপ্টে, রোহিত শরাফ, শরীব হাশমি, যোগিতা বিহানিকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই সিনেমার জন্য প্রথমে শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি এটি প্রত্যাখ্যান করেন।