Advertisement

Ranveer Singh Gets Threat: এবার রণবীরকে হুমকি! অভিনেতার বাড়িতে নিরাপত্তা বাড়াল পুলিশ

Ranveer Singh: বলিউড অভিনেতাকে হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। রণবীরের থেকে কোটি কোটি টাকা দাবি করেছেন দুষ্কৃতিরা।

রণবীর সিং রণবীর সিং
Aajtak Bangla
  • মুম্বই,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 7:19 PM IST

বড় খবর বলিউডে। রোহিত শেট্টির বাড়িতে গুলি চলার ঘটনার পর, এবার রণবীর সিংকে হুমকি বার্তা পাঠানোর অভিযোগ। সূত্রের খবর, বলিউড অভিনেতাকে হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। রণবীরের থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করেছেন দুষ্কৃতিরা।

রণবীরকে হুমকি 

হুমকি বার্তা পাওয়ার পর রণবীর সিং, মুম্বই পুলিশকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানান। এরপর, মুম্বই পুলিশ অভিনেতার বাড়ির বাইরে নিরাপত্তা বৃদ্ধি করে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। দুষ্কৃতি জানিয়েছে, যে তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন

সম্প্রতি চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের বাড়ির বাইরে গুলি চলে। স্বাভাবিকভাবেই আতঙ্কের আবহ বলিউডে। হামলার সময় রোহিতবাড়িতে উপস্থিত ছিলেন। তবে তিনি আহত হননি। ঘটনার পর, নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে এবং এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

লরেন্স বিষ্ণোই গ্যাং

হামলার পর, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্তরা গুলি চালানোর দায় স্বীকার করেছেন। পোস্টটি শুভম লঙ্কর, আরজু বিষ্ণোই এবং হরি বক্সার নামে শেয়ার করা হয়েছে বলে অভিযোগ। সেই পোস্টে অতীতে রোহিতকে সতর্কীকরণ মেসেজ পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এই পোস্টে বলিউডের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের জন্যও হুমকি এবং সতর্কবার্তা  ছিল। শুভম লঙ্কারের নাম এর আগে হাই-প্রোফাইল ফৌজদারি মামলায় উঠে এসেছে।

রোহিত শেট্টির বাড়িতে কী ঘটেছিল?

পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে সম্প্রতি গুলি চালানো হয়। রবিবার ভোর রাতে তাঁর জুহুর বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এই অভিজাত এলাকায়। পরিচালকের বাড়িতে জোরদার পুলিশি নিরাপত্তা বসানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পরিচালকের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চলার আওয়াজ শোনা যায়, যার পরেই খবর দেওয়া হয় পুলিশে। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের আধিকারিক, জোনাল পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে যায়। ফরেন্সিক টিমও ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement

 বিখ্যাত ব্যক্তিত্বদের উপরও আক্রমণ 

এর আগেও বেশ কিছু তারকার বাড়ি বা ক্যাফেতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা শিরোনামে এসেছে, যার জন্য লরেন্স বিষ্ণোই গ্যাং দায় স্বীকার করেছে। কানাডায় কপিল শর্মার ক্যাফেতে একাধিকবার গুলি চালানো হয়েছে। বেরেলিতে দিশা পাটানির বাড়ির বাইরে এবং ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিভিন্ন গ্যাং জড়িত ছিল।

 

Read more!
Advertisement
Advertisement