Advertisement

মাত্র ৩০ টাকায় থালি! অরিজিৎ সিংয়ের হেঁশেলে আপনাদের স্বাগত

দেশের মোস্ট ওয়ান্টেড গায়ক। একের পর এক হিট তাঁর ঝুলিতে। কিন্তু তাঁর মন আর পা ছুঁয়ে রয়েছে জিয়াগঞ্জের গ্রামের মাটি। যখনই সুযোগ পান, আলো ঝলমল বিলাসহুল মুম্বই ছেড়ে চলে আসেন অরিজিৎ সিং (Arijit Singh) মুর্শিদাবাদের ছোট্ট গ্রামে। তাঁর ডান হাত যা করেন, বাঁ হাত টের পায় না। বিশেষত ভালো কাজ চুপিসাড়েই করতে পছন্দ করেন তিনি। এমনই মানুষ অরিজিৎ।

মাত্র ৩০ টাকায় থালি! অরিজিৎ সিংয়ের হেঁশেলে আপনাদের স্বাগতমাত্র ৩০ টাকায় থালি! অরিজিৎ সিংয়ের হেঁশেলে আপনাদের স্বাগত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2022,
  • अपडेटेड 4:44 PM IST

দেশের মোস্ট ওয়ান্টেড গায়ক। একের পর এক হিট তাঁর ঝুলিতে। কিন্তু তাঁর মন আর পা ছুঁয়ে রয়েছে জিয়াগঞ্জের গ্রামের মাটি। যখনই সুযোগ পান, আলো ঝলমল বিলাসহুল মুম্বই ছেড়ে চলে আসেন অরিজিৎ সিং (Arijit Singh) মুর্শিদাবাদের ছোট্ট গ্রামে। তাঁর ডান হাত যা করেন, বাঁ হাত টের পায় না। বিশেষত ভালো কাজ চুপিসাড়েই করতে পছন্দ করেন তিনি। এমনই মানুষ অরিজিৎ। 

ছেলেকেও ভর্তি করেছেন সেই গ্রামেরই স্কুলে। শুধু তাই নয়, নিজের গ্রামের উন্নতির জন্য একটা স্পোকেন ইংলিশের স্কুল খুলেছেন। যাতে সবাই ভালোভাবে ইংরেজি শিখতে পারে। নিজের গ্রামকে শিক্ষিত করতেই এমন উদ্যোগ তাঁর। তাঁর এই স্কুলে ধনী-গরিবের ভেদাভেদ নেই, বরং সকলেই সমান।

সম্প্রতি তিনি আরও একটি উদ্যোগ নিয়েছেন নিজের গ্রামের জন্য। সাধারণ মানুষের জন্য খুলে ফেললেন একটি রেঁস্তোরা। যেখানে খুব কম টাকায় খাবার পাওয়া যাবে। রেঁস্তোরা শুনেই ভাবছেন কোনও পাঁচতারা হোটেল। না এমনটা নয়, এখানে মাত্র ৩০ টাকাতেই পাওয়া যাবে খাবার।

আরও পড়ুন

জিয়াগঞ্জের এই ‘হেঁশেল’ (Heshel) এক সময় অরিজিৎ সিংয়ের বাবা চালাতেন। কিন্তু সম্প্রতি এই হোটেলের দায়িত্ব নিয়েছেন অরিজিৎ নিজেই। হোটেলটি বাইরে থেকে দেখতে সাধারণ হলেও, খাবারের মান এবং দাম এক কথায় অসাধারণ। এখানে থালির দাম শুরু হচ্ছে মাত্র ৩০ টাকা থেকে। এছাড়াও পাওয়া যাবে, চিকেন, মাটন, পনিরের নানান রেসিপি। শুধু থালি নয়, মিলবে তন্দুরি, টিক্কা, কাবাব আর মোঘলাই খানার সম্ভার। তবে দাম একেবারে সাধারণের নাগালেই।

Read more!
Advertisement
Advertisement