Advertisement

Abir Chatterjee Holi: পরিবারের সঙ্গে আবিরের দোল খেলা, বাবাকে পেয়ে ভীষণ খুশি ময়ূরাক্ষী

গত বছরের দোলের দিনই প্রথমবার আবির চট্টোপাধ্যায়ের মেয়ে ময়ূরাক্ষী লাইমলাইটে এসেছিল। বিভিন্ন ফিল্মি পার্টিতে অভিনেতা ও তাঁর স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়কে দেখা গেলেও, তাঁদের একমাত্র কন্যা ময়ূরাক্ষী কোনওদিনই প্রকাশ্যে আসেননি।

মেয়ের সঙ্গে মিষ্টি মুহূর্ত আবিরেরমেয়ের সঙ্গে মিষ্টি মুহূর্ত আবিরের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2026,
  • अपडेटेड 4:12 PM IST
  • গত বছরের দোলের দিনই প্রথমবার আবির চট্টোপাধ্যায়ের মেয়ে ময়ূরাক্ষী লাইমলাইটে এসেছিল।

গত বছরের দোলের দিনই প্রথমবার আবির চট্টোপাধ্যায়ের মেয়ে ময়ূরাক্ষী লাইমলাইটে এসেছিল। বিভিন্ন ফিল্মি পার্টিতে অভিনেতা ও তাঁর স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়কে দেখা গেলেও, তাঁদের একমাত্র কন্যা ময়ূরাক্ষী কোনওদিনই প্রকাশ্যে আসেননি। খুব কমই দেখা যায় আবির-কন্যাকে। দোলের দিন মেয়ে ও পরিবারের সঙ্গেই সময় কাটালেন আবির। অভিনেতার স্ত্রী সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে।

স্ত্রী নন্দিনী ও মেয়েকে নিয়ে ঘরোয়াভাবেই দোল উদযাপন করেন অভিনেতা। মেয়ের গালে নানান রঙের আবির। দোল খেলতে খেলতেই মেয়ের গালে স্নেহের চুমু বাবা আবিরের। মেয়েও বাবাকে উৎসবের দিন সঙ্গে পেয়ে বেজায় খুশি। প্রসঙ্গত, আবির কখনোই তেমন টেক স্যাভি নন, আর তাই তাঁর প্রোফাইলে শর্টস বা রিলসের ভিড়ও নেই। ছবির প্রচার বা বিজ্ঞাপনী সংক্রান্ত পোস্টই মূলত পাওয়া যায় আবিরের প্রোফাইলে। অন্যদিকে স্ত্রী নন্দিনীর প্রোফাইলের অধিকাংশ ছবিই তাঁর একার অথবা আবিরের সঙ্গে। কন্যাকে লাইমলাইট থেকে আড়ালেই রাখেন তাঁরা। 

আবির ও নন্দিনীর মেয়ে ময়ূরাক্ষী বিশেষভাবে সক্ষম সন্তান তাঁদের। কাজের ব্যস্ততায় আবিরের মেয়ের সঙ্গে সময় কাটানো কমই হয়। তবে সুযোগ পেলেই তিনি ময়ূরাক্ষীকে সময় দিতে ভোলেন না। সম্প্রতি এক পডকাস্টে এসে মেয়েকে নিয়ে প্রকাশ্যেই কথা বলেন অভিনেতা। জানালেন ময়ূরাক্ষী বিশেষভাবে সক্ষম সন্তান তাঁদের। আবির বলেন, আমার সিনেমাগুলো খুব বেশি দেখে না ময়ূরাক্ষী, ও নিজের মতো করে দেখতে থাকে, আমার সঙ্গে গিয়ে দেখা হয় না। আমি মিস করি সেটা। এরপর অভিনেতা এও জানান যে তিনি মেয়ের সঙ্গে খুব বেশি ফিল্মি পার্টি বা জনসমক্ষে যান না তার কারণ আবির চান না তাঁর মেয়ে প্রয়োজনের চেয়ে বেশি মনোযোগ পান। কারণ সো যদি অভিনেতা থাকাকালীন হয় এবং সেটার কারণে মেয়ের কোনও অসুবিধা হলে সেটা আবিরের কাছেও মেনে নেওয়া সম্ভব নয়। মেয়েকে নিয়ে যদি একান্তই কোথাও যেতে হয় তাহলে অভিনেতা অনেক ভেবেচিন্তে তবেই সেখানে একসঙ্গে যান। যে কারণে পারিবারিক কোনও অনুষ্ঠানেও আবির ও তাঁর মেয়ে একসঙ্গে যেতে পারেন না।    

Advertisement

ময়ূরাক্ষী এখন কিশোরী। গত বছর দোলের দিন প্রথমবার আবিরের মেয়েকে সামনে নিয়ে আসেন স্ত্রী নন্দিনী। বিশেষ বিশেষ দিনগুলোতে মেয়ের সঙ্গেই সময় কাটান আবির। আবির চট্টোপাধ্যায়ের কন্যাকে নিয়ে তেমন চাপা উত্তেজনা ছিলই। এর আগে একবার ময়ূরাক্ষীর জন্মদিনে প্রকাশ্যে এসেছিল তাঁর ছবি। তবে বিশেষ বিশেষ অনুষ্ঠান ছাড়া মেয়েকে লাইমলাইটে আনেন না আবির বা নন্দিনী কেউই। 

Read more!
Advertisement
Advertisement