Advertisement

Tota Roy Choudhury Bald Looks: একটাও চুল নেই, ন্যাড়া মাথায় ছবি পোস্ট, হঠাৎ কী হল টোটার?

মাথায় একটাও চুল নেই, একেবারে ন্যাড়া মাথা। চোখের চাহনি একটু অন্যরকম। দেখে মনে হচ্ছে বেশ অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় আচমকা এই ছবি পোস্ট হতেই অভিনেতা টোটা রায়চৌধুরীকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন সকলে।

টোটী রায়চৌধুরীটোটী রায়চৌধুরী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2026,
  • अपडेटेड 4:20 PM IST
  • মাথায় একটাও চুল নেই, একেবারে ন্যাড়া মাথা।

মাথায় একটাও চুল নেই, একেবারে ন্যাড়া মাথা। চোখের চাহনি একটু অন্যরকম। দেখে মনে হচ্ছে বেশ অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় আচমকা এই ছবি পোস্ট হতেই অভিনেতা টোটা রায়চৌধুরীকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন সকলে। অভিনেতার এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি টোটার এই ছবি দেখে অনেকের মনেই নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কেন অভিনেতা এমন ছবি পোস্ট করলেন, সেই প্রশ্ন উঁকি দিচ্ছিল সকলের মনেই। না, অসুস্থ হয়নি টোটা, বরং এটি তাঁর আগামী ছবির লুকস। 

এদিন সকালে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন টোটা। সেখানে দেখা যায় তাঁর দু’টি রূপ। এর নেপথ্যে ঠিক কোন কারণ তা নিয়ে টোটা মুখ না খোলেননি। ওই পোস্টের দু’টি ছবিতে দেখা যাচ্ছে টোটাকে একমাথা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি ও চোখে চশমা পরে। তবে ওই পোস্টের অন্য ছবিতেই মূলত চোখ আটকেছে সকলের। যেখানে দেখা যাচ্ছে টোটার মাথায় নেই একটিও চুল। চোখের চাহনিও বেশ অন্যরকম। পর্দার ফেলুদার এহেন লুক দেখে রীতিমতো চমকে উঠেছিল এদিন নেটপাড়া। ক্যাপশনে টোটা লিখেছেন, ‘দু’মুখো’।

টোটা রায়চৌধুরী নিজে এই নিয়ে কিছু না বললেও, ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এবার নাকি দ্বৈত চরিত্রে দেখা যাবে টোটাকে। তাই এমন ইঙ্গিতবাহী পোস্ট অভিনেতার। শীঘ্রই টোটার আগামী কাজের ঘোষণাও করা হবে বলে শোনা যাচ্ছে। তবে এখন কিছুটা রহস্য ঘনীভূত করে রাখলেন পর্দার ফেলুদা। উল্লেখ্য, “টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে চুটিয়ে কাজ করছেন টোটা। নিজেকে বরাবর নতুন নতুন চরিত্রে ভাঙতে ভালোবাসেন। 

ফেলুদা চরিত্রেও টোটা দর্শকদের মন জয় করেছেন। ২০২৩ সালে ‘তাঁর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁর অভিনয় রীতিমতো মুগ্ধ করেছিল সকলকে। সেই ছবিতে উপরি পাওনা ছিল টোটা রায়চৌধুরীর কত্থক ডান্স, যা রীতিমতো প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনেতা। এরপর থেকে বলিউড ও টলিউডেও বিভিন্ন ছবিতে বারবার নিজেকে ভাঙছেন টোটা। বিভিন্ন চরিত্রে তিনি যে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তা বলাই বাহুল্য। আর এবারও সেরকমই নতুন কিছু পাওয়ার আশাতেই বুক বাঁধছেন দর্শক-অনুরাগীরা। 

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement