Advertisement

Bengali Actress Trolled: 'হিন্দু মেয়ের এ কেমন নাম!' ট্রোলের মুখে পাল্টা জবাবও দিলেন বাঙালি অভিনেত্রী

টেলি দুনিয়ার চেনা মুখ তিনি। কাজ করেছেন লাবণ্যের সংসার, খনা সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে। খুব ছোট বয়সে জিৎ-এর সঙ্গেও কাজ করেন তিনি। পর্দায় অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ায় রিলস ও কনটেন্ট তৈরি করে তিনিও অন্য ইউটিউবারদের মতো বেশ জনপ্রিয়।

আয়েশা ভট্টাচার্যআয়েশা ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2026,
  • अपडेटेड 1:16 PM IST
  • টেলি দুনিয়ার চেনা মুখ তিনি। কাজ করেছেন লাবণ্যের সংসার, খনা সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে।

টেলি দুনিয়ার চেনা মুখ তিনি। কাজ করেছেন লাবণ্যের সংসার, খনা সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে। খুব ছোট বয়সে জিৎ-এর সঙ্গেও কাজ করেন তিনি। পর্দায় অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ায় রিলস ও কনটেন্ট তৈরি করে তিনিও অন্য ইউটিউবারদের মতো বেশ জনপ্রিয়। ইনি হলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। তবে মাঝে মধ্যেই নিজের নাম নিয়ে তাঁকে ধর্মীয় প্রশ্নের মুখে পড়তে হয়। তাঁর নাম আয়েশা, যা মুসলিম ধর্মাবলম্বীদেরও হয়ে থাকে। আর এই নিয়েই তাঁর ধর্ম কী, তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এবার নিজেই জানালেন কেন তাঁর নাম আয়েশা?

সম্প্রতি অভিনেত্রী তাঁর একটি ছবি পোস্ট করে তাতে গোটা গোটা করে লিখলেন, আমার নাম আয়েশা, আমি হিন্দু হয়েও মুসলিম নাম কেন? এরপর দীর্ঘ ক্যাপশনে তাঁর এমন নামের কারণও জানিয়েছেন তিনি। আয়েশার সেই পোস্টে লেখা রয়েছে, ‘আমার নাম 'আয়েশা', আর পদবি 'ভট্টাচার্য', ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন প্রশ্নের সম্মুখীন হই আমি আমার নামের কারণে! নামটি আমার মা ভালোবেসে রেখেছেন কারণ আমাদের বাড়ির সবার নাম 'A' দিয়ে, তাই মায়ের ইচ্ছে ছিল আমার মেয়ের নাম 'A' অক্ষর দিয়েই হবে এবং এমন নাম যা সবার থেকে আলাদা হবে। 

আয়েশা আরও বলেন, কোনো ধর্মের কথা ভাবেননি উনি! উনি যেটা করেছেন ভালোবেসে করেছেন। আমিও যেমন আমার নামকে খুব গর্বের সঙ্গে বলি, ভালোবেসে বলি। আমার অনেক মুসলিম বন্ধু-বান্ধবী আছে কিন্তু বিশ্বাস করুন আমি কোনো জাতি ধর্মকে আলাদা চোখে দেখি না! আমরা তো মানুষ, আমি খুব মানুষ ভালোবাসি, আমি সবার সঙ্গে কথা বলতে ভালোবাসি, সবার বাড়িতে বসে পাত পেরে খেতে ভালোবাসি। আমার যেমন প্রিয় বন্ধু আব্দুল তেমনভাবেই প্রিয় বন্ধু শুভ্রজ্যোতিও।’ তবে এই প্রথম নয়, এর আগেও আয়েশাকে একাধিকবার এই নাম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। 

দু বছর আগে মনামী ঘোষের নতুন গান ‘আইল উমা’র সঙ্গে একটি রিল বানিয়ে পোস্ট করেছিলেন তিনি। আর তাতেই ধর্ম নিয়ে সমালোচিত হতে হয় তাঁকে। হিন্দু হয়েও কেন তাঁর মুসলিম নাম, তা নিয়েও সেই সময় প্রশ্ন উঠেছিল। সেই সময়ও আয়েশা সম্প্রীতির বার্তাই দিয়েছিলেন। সম্প্রতি সায়ক চক্রবর্তীর গোমাংস কাণ্ড নিয়ে নেটপাড়া উত্তাল হয়েছিল। আর সেই আবহে অভিনেত্রীর তাঁর নাম নিয়ে ওঠা ধর্মীয় প্রশ্নের অবসান ঘটালেন।     

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement