
টলিপাড়ার চেনা মুখ অঙ্গনা রায়। ‘সেই যে হলুদ পাখি’ থেকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’— মাত্র কয়েক বছরেই ঝুলিতে তাঁর বেশ কিছু হিট সিরিজ এসে গিয়েছে। ছোটপর্দাতেও কাজ করেছেন অঙ্গনা। তাঁর অভিনয় সমালোচকদের কাছে প্রশংসিত। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অঙ্গনা। শহরে শীতের আমেজ কমতেই ভিয়েতনামে ভ্যাকেশনে চলে গেলেন অভিনেত্রী। আর সেখান থেকে লাল বিকিনতে ধরা দিতেই উষ্ণতা ছড়ালো নেট পাড়ায়।
সি-বিচ থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে তাঁকে লাল রঙের বিকিনি পরে দেখা গিয়েছে, কোমরে বাঁধা প্রিন্টেড স্কার্ফ। খোলা চুল আর লাল রঙের লিপস্টিক তাঁর এই লুকসকে আরও বোল্ড করে তুলেছে। অঙ্গনার মেদহীন কোমরে চোখ আটকাবে। সি-বিচে কিলার পোজে একের পর এক ছবি তুলেছেন অঙ্গনা। তাঁর এই বোল্ড লুকস নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, সানস্ক্রিন ও সঠিক সিদ্ধান্ত। অভিনেত্রীর লাস্যময়ী ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
পরিচালক তরুণ মজুমদার ‘আলো’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করে বিনোদন জগতের সঙ্গে পরিচয় ঘটে অঙ্গনার। তিনি জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা ও সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়ের একমাত্র মেয়ে। এখনও অনেকেই অঙ্গনার মায়ের পরিচয় জানেন না। ইঞ্জিনিয়ারিং ছেড়ে ২০১৮ সাল থেকে পাকাপাকিভাবে অিনয় শুরু করেন লাজবন্তী-কন্যা। শ্রীকান্ত সিরিজে সোহিনীর কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করে অঙ্গনা প্রশংসা কোড়ান একাধিক। পারিয়া ছবিতেও তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের।
‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে রোহন ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন অঙ্গনা। এই সিরিয়াল করতে করতেই অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্গনা। রোহন ও অঙ্গনার প্রেমের খবর ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। মা-বাবার সঙ্গেই ভিয়েতনামে বেড়াতে গিয়েছেন অঙ্গনা। এমনিতে তিনি সাহসী অভিনেত্রী বলেই পরিচিত। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে তাঁর একাধিক বোল্ড লুকসের ছবি। দু বছর পর ফের হইচইতে ফিরছেন অঙ্গনা। অদিতি রায়ের কুহেলি সিরিজে তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।