
উত্তম কুমারের নাতি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সুখের সংসার অভিনেত্রী দেবলীনা কুমারের। গত বছরই পাঁচ বছরে পা দিল তাঁদের বিয়ে। দুজনেই সুন্দর করে সংসার করছেন। তবে একে-অপরের ব্যস্ততা এতটাই যে, ঠিক করে সময় দিয়ে উঠতে পারেন না, তা একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন দেবলীনা নিজেই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে।
এদিন দেবলীনা নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে লাল রঙের শাড়ি ও সাদা রঙের স্লিভলেস ব্লাউজে দেখা যায়। কপালে বড় লাল সিঁদুরের টিপ ও সিঁথিতে সিঁদুর। নানান পোজে ছবি তুলেছেন দেবলীনা। তবে নজর কেড়েছে তাঁর ক্যাপশন। দেবলীনা লিখেছেন, 'অভ্যাস। আয়নার পাশে নির্দিষ্ট স্থানেই টিপটা আটকে রাখা, ভাত খেয়ে পর্দায়ে হাত মোছা, দুই শালিক দেখে নমস্কার করার অভ্যাসগুলো ছাড়তে গিয়েই আমরা হিমশিম খাই।' এরপর অভিনেত্রী যেটা লিখেছেন, তা দেখার পর দেবলীনা ও গৌরবের মধ্যে সব ঠিক আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।
দেবলীনা তাঁর ক্যাপশনের শেষে লেখেন, 'সেখানে তুমি তো আস্ত একখান মানুষ...'। দেবলীনা এই পোস্টের মাধ্যমে তাঁর অভ্যাস না ছাড়ার কথা বলেছেন। আর এই পোস্ট ঘিরেই জল্পনা দানা বেঁধেছে। এটা নিছকই কোনও পোস্টের ক্যাপশন নাকি এরমধ্যে লুকিয়ে রয়েছে কোনও ইঙ্গিত। না, এই বিষয়ে কিছু জানানি দেবলীনা। প্রসঙ্গত, টলিপাড়ায় সম্পর্ক ভাঙার খবর নেহাত কম নেই। কিন্তু সেই আবহে কোনওদিনই গা ভাসাননি দেবলীনা-গৌরব। তাঁরা চুটিয়ে সংসারটা করেছেন। কখনও তাঁদের দাম্পত্য নিয়ে কোনও গুজবই দানা বাঁধতে পারেনি।
গৌরবের এর আগে বিয়ে হয়েছিল অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। এরপরই দেবলীনার সঙ্গে ২০২০ সালে বিয়ে হয় গৌরবের। রীতিমতো গ্র্যান্ড বিয়ে ছিল সেটি। তবে গত বছর বিবাহবার্ষিকী পালন করতে পারেননি দেবলীনা-গৌরব। কারণ সেই সময় দেবলীনা হারিয়ে ফেলেন তাঁর কাছের মানুষকে। গৌরব এখন ব্যস্ত তাঁর সিরিয়াল নিয়ে। দেবলীনাও তাঁর কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন। এক দিকে পড়ানো, সেই সঙ্গে রয়েছে অভিনয়, নাচের ক্লাস সব কিছু। তারই মাঝে দেবলীনার এই পোস্ট রীতিমতো জল্পনা বাড়াচ্ছে।