Advertisement

Jyotirmoyee Kundu: ইধিকার পর জ্যোতির্ময়ী, শাকিবের সঙ্গে রোম্যান্স করবেন দেবের নায়িকা

টেলিভিশন জগতের চেনা মুখ জ্যোর্তিময়ী কুণ্ডু এখন কিন্তু টলিপাড়ার নায়িকাও। বড়পর্দায় হাতেখড়ি তাঁর হয়ে গিয়েছে অভিনেতা তথা প্রযোজক দেবের বিপরীতে। প্রজাপতি ২ ছবিতে জ্যোতির্ময়ীর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। প্রজাপতি ২-এর সাফল্যর সেলিব্রেশন শেষ হতে না হতেই এবার জ্যোতির্ময়ীর ঝুলিতে আরও এক সুপারস্টারের সঙ্গে কাজ করার সুযোগ চলে এল।

শাকিব-জ্যোতির্ময়ীশাকিব-জ্যোতির্ময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 11:17 AM IST
  • টেলিভিশন জগতের চেনা মুখ জ্যোর্তিময়ী কুণ্ডু এখন কিন্তু টলিপাড়ার নায়িকাও।

টেলিভিশন জগতের চেনা মুখ জ্যোর্তিময়ী কুণ্ডু এখন কিন্তু টলিপাড়ার নায়িকাও। বড়পর্দায় হাতেখড়ি তাঁর হয়ে গিয়েছে অভিনেতা তথা প্রযোজক দেবের বিপরীতে। প্রজাপতি ২ ছবিতে জ্যোতির্ময়ীর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। প্রজাপতি ২-এর সাফল্যর সেলিব্রেশন শেষ হতে না হতেই এবার জ্যোতির্ময়ীর ঝুলিতে আরও এক সুপারস্টারের সঙ্গে কাজ করার সুযোগ চলে এল। এবার তাঁকে দেখা যাবে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে। 

প্রিন্স ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে দেবের নায়িকাকে। যদিও এই নিয়ে জল্পনা ছিল বেশ তুঙ্গে। অনেকেই ভেবেছিলেন শাকিবের দুবারের নায়িকা ইধিকা এই বারও সুপারস্টারের বিপরীতে কাজ করবেন। তবে প্রিন্স-এর প্রথম ঝলক আসতেই বোঝা গেল, ইধিকা নন, শাকিবের নায়িকা এবার জ্যোর্তিময়ী। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোর্তিময়ী জানিয়েছেন দুই বাংলার দুই সুপারস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। 

এক সংবাদমাধ্যমকে জ্যোতির্ময়ী জানিয়েছেন যে দেব ও শাকিব দুজনেই মাটির মানুষ। সব কিছু সহজ করে দিতে পারেন। আর প্রচুর পরিশ্রম করতে পারেন। জ্যোতির্ময়ী বলেন, দেবদা শ্যুটিং সেটে এলে বোঝা যায়।  খুব মজা করে। নতুনদের জন্য পরিবেশ খুব সহজ করে দেয়। শাকিব খান খুব ধীরস্থির, শান্ত স্বভাবের । আবার একে বারে যে কথা বলেন না তেমন নয়। তবে সময়ে সময়ে মজার কথা বলতেও ছাড়েন না। আমি যেটা বুঝেছি উনি আসলে সব এনার্জি সঞ্চয় করেন শটের জন্য। এখনও প্রিন্স ছবির শ্যুটিং কিছুটা বাকি। জানা গিয়েছে, জ্যোতির্ময়ীকে নব্বই দশকের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। এরপর আর কী কী কাজ রয়েছে নায়িকার ঝুলিতে, সেটা এখনই খোলসা করতে চাইছেন না। 

ছিপছিপে গড়ন। উচ্চতাও চোখে পড়ার মতো। উজ্জ্বল চোখ, টিকালো নাক। এই মুহূর্তে আলোচনায় দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী টেলি দুনিয়ার খুবই পরিচিত মুখ। বর্ধমানেই বেড়ে ওঠা তাঁর। অনেক ছোট থেকে মডেলিং জগতের সঙ্গে যুক্ত। ‘বধূঁয়া’ ধারাবাহিকে প্রথম তাঁকে দেখা গিয়েছিল। তার পরেই আসে বড়পর্দায় কাজের সুযোগ। তবে ভাল চরিত্রের সুযোগ পেলে তিনি ছোটপর্দায় কাজ করতে চান। আপাতত টলিউডের পর নজর ঢালিউড। ইধিকার মতো জ্যোতির্ময়ীও ওপার বাংলার দর্শকদের মন জয় করতে পারেন কিনা, সেটাই দেখার। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement