Advertisement

Poonam Pandey: বেবিবাম্পের ছবি দিলেন পুনম, প্রেগন্যান্ট নাকি অভিনেত্রী?

মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে শিরোনামে থাকতে ভীষণ ভালোবাসেন। আর তাঁর ভক্তদের তিনি মাঝে মধ্যেই সারপ্রাইজ দেন পুনম। ২০২৪ সালে পুনম নিজের মৃত্যুর খবর রটিয়ে চর্চিত হয়েছিলেন এই অভিনেত্রী।

পুনম পাণ্ডে প্রেগন্যান্টপুনম পাণ্ডে প্রেগন্যান্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 12:34 PM IST
  • মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে শিরোনামে থাকতে ভীষণ ভালোবাসেন।

মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে শিরোনামে থাকতে ভীষণ ভালোবাসেন। আর তাঁর ভক্তদের তিনি মাঝে মধ্যেই সারপ্রাইজ দেন পুনম। ২০২৪ সালে পুনম নিজের মৃত্যুর খবর রটিয়ে চর্চিত হয়েছিলেন এই অভিনেত্রী। আর এবারও আচমকাই ভক্তদের সারপ্রাইজ করলেন পুনম। মঙ্গলবারই সকলকে চমকে দিয়ে নিজের বেবিবাম্পের ছবি শেয়ার করেন পুনম। তাহলে কি অভিনেত্রী প্রেগন্যান্ট?

এদিন পুনম তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে আলুথালু চুল, মেকআপ নেই মুখে। সাদা রঙের টি-শার্ট পেটের ওপর ওঠানো। দেখা যাচ্ছে তাঁর বেবিবাম্প। পুনম কি তবে অন্তঃসত্ত্বা? ছবিতে পুনমের মুখের হাসি দেখে মনে হচ্ছে তিনি খুবই খুশি। ছবির নীচে কিছু ইমোজি, রয়েছে দুধের বোতল, বাচ্চার ছবি। কেসটা ঠিক কী? যদিও পুনমের ডিভোর্স হয়েছে অনেকদিনই। 

২০২০ সালে মডেল স্যাম বম্বের সঙ্গে বিয়ে হয় পুনমের। যদিও মাত্র কয়েক মাসের মধ্যে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তাঁকে হাজতবাস করান। তার পর থেকেই স্বামীর থেকে আলাদা পুনম। তা হলে কি পুনম ফের কোনও সঙ্গী পেলেন, না কি স্বামীর সঙ্গে মিটমাট হল, তা নিয়ে প্রশ্ন তুলল নেটপাড়ার একটা বড় অংশ। অনেকে আবার বলছে এটা পুনমের প্রচার কৌশল। অভিনেত্রী আদৌও প্রেগন্যান্ট কিনা, সে বিষয়ে অনেকেই তাঁকে প্রশ্ন করছেন। 

কিন্তু মজার বিষয় হল, পুনম যখন তাঁর এই প্রেগন্যান্সির ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন, তার নীচে লেখা ছিল এটি কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI দিয়ে তৈরি করা। তাঁর বেবিবাম্পের ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। প্রসঙ্গত, ২০২৪ সালে নিজেরই মৃত্যুর খবর ছড়িয়ে দেন পুনম। সেই সময়ে সোশ্যাল ঘোষণা করা হয়, তিনি নাকি জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ‘জীবন্ত’ হয়ে ওঠেন পুনম! এ হেন কাণ্ডের পরে স্বপক্ষে যুক্তি দিয়ে পুনম বলেছিলেন, ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি প্রচার করেছেন তিনি। ওটা তারই কৌশল। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পুনম। AI দিয়ে তৈরি করা এই ছবি তিনি আসলে মজার ছলেই শেয়ার করেছেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement