
কিছুদিন আগেই সায়ক চক্রবর্তীকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভযোগ এনেছিলেন ইউটিউবার স্যান্ডি সাহা। সায়কের পর এবার শমীক অধিকারী তথা 'Yournonsanee'-কে নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন স্যান্ডি। এর আগে সায়কের বিরুদ্ধে তাঁকে যৌন হেনস্থা করার অভিযোগ করেন স্যান্ডি। যদিও নিজের স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি। আর এবার শমীক অধিকারীকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন স্যান্ডি। সম্প্রতি বান্ধবীকে জোর করে আটকে রেখে শারীরির নির্যাতনের অভিযোগে শমীক অধিকারীকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিস।
স্যান্ডির দাবি, শমীক নাকি তাঁকে বেজায় পছন্দ করতেন। শুধু তাই নয়, স্যান্ডির ওপর কালাজাদুও করেছেন শমীক, যার হাতেনাতে প্রমাণ পেয়েছিলেন ইউটিউবার। এক সাক্ষাৎকারে স্যান্ডি দাবি করেছেন, তিনি ও শমীক একে-অপরকে চিনতেন। তবে এখন শমীকের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয়। স্যান্ডি জানান, ২০২২ সালে সল্টলেকে এক রেস্তোরাঁয় স্যান্ডির জন্মদিনের পার্টিতে এসেছিলেন ধৃত শমীক। আর সেখানেই সকলের সামনে স্যান্ডিকে চুমুও খান শমীক। আর তারপর থেকেই নাকি শমীকের ভালোলাগা শুরু হয় স্যান্ডির প্রতি। ইউটিউবারের দাবি, শমীক হয়তো তাঁকে পছন্দ করতেন, ভালোবাসতেন।
একইসঙ্গে তিনি অভিযোগ জানান, যে স্যান্ডির প্রতি যেহেতু শমীকের আগ্রহ ছিল তাই স্যান্ডিকে পাওয়ার জন্য তাঁর উপর ‘কালাজাদু’ করেছিলেন। যার প্রমাণ পেয়েছিলেন স্যান্ডি নিজে। স্যান্ডি ওরফে সন্দীপ বলেন যে শহরের এক রেস্তোরাঁয় শমীক ও অন্য কনটেন্ট ক্রিয়েটারদের সঙ্গে খাওয়া-দাওয়া করতে গিয়েছিলেন তিনি। সেখানেই নাকি স্যান্ডিকে একটি মিষ্টি খাওয়ান শমীক। সেইসময় শমীকের ব্যাগে ‘ভুডু ডল’ও দেখেন তিনি। স্যান্ডির অভিযোগ, শমীকের দেওয়া সেই মিষ্টি খাওয়ার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরের একদিক তাঁর প্যারালাইসিসও হয়ে যায়। চিকিৎসার পর সেরে ওঠেন। এরপর থেকেই শমীকের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর।
এর আগেও স্যান্ডি সায়ককে নিয়েও বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। আর এবার শমীককে নিয়ে গুরুতর অভিযোগ আনলেন এই ইউটিউবার। তবে দু'ক্ষেত্রেই শুধুমাত্র মৌখিক অভিযোগই করেছেন স্যান্ডি। আর কেনই বা তিনি এতদিন চুপ করেছিলেন আর হঠাৎ করে তিনি এখন কেন এই অভিযোগগুলো তুলছেন, তা নিয়ে সেভাবে কিছু বলেননি স্যান্ডি। তবে স্যান্ডির এইসব দাবি আদৌও সত্যি নাকি শুধুমাত্র লাইমলাইটে আসার জন্য তিনি এইসব বলছেন, সেটাও একেবারে স্পষ্ট নয়।
শুক্রবারই শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত শমীক অধিকারীকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সংশিষ্ট ইস্যুতে গোপন জবানবন্দি দিতেও রাজি হন ওই নির্যাতিতা