Advertisement

India Today Conclave 2026: জীবনের পাঠ শিখিয়েছিলেন রাজেশ খান্না, আর কী উপদেশ পেয়েছিলেন জামাই অক্ষয়?

India Today Conclave 2026-এর শেষদিনে উপস্থিত হয়েছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। অভিনেতা হিন্দি সিনেমা থেকে শুরু করে তাঁর ফিটনেস নিয়েও খোলামেলা আড্ডা দেন। শুধু তাই নয়, তিনি নিজের শ্বশুর ও বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নাকে নিয়ে অজানা তথ্য সামনে আনেন।

অক্ষয় কুমারঅক্ষয় কুমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2026,
  • अपडेटेड 10:40 AM IST
  • India Today Conclave 2026-এর শেষদিনে উপস্থিত হয়েছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।

India Today Conclave 2026-এর শেষদিনে উপস্থিত হয়েছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। অভিনেতা হিন্দি সিনেমা থেকে শুরু করে তাঁর ফিটনেস নিয়েও খোলামেলা আড্ডা দেন। শুধু তাই নয়, তিনি নিজের শ্বশুর ও বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নাকে নিয়ে অজানা তথ্য সামনে আনেন। অক্ষয় কুমার জানান যে একজন সুপারস্টার হিসাবে রাজেশ খান্নার কাঁধ যতটা চওড়া ছিল, ঠিক ততটাই তিনি বড় মনের মানুষ ছিল। 

অক্ষয় জানিয়েছেন যে তিনি তাঁর শ্বশুরের থেকে যে শিক্ষা পেয়েছেন, তা কোনও বইয়ে পাওয়া জ্ঞানের চেয়ে বেশি মূল্যবান। সফলতা কীভাবে অর্জন করবেন রাজেশ খান্না শুধু সেটাই শেখাননি অভিনেতাকে, বরং কী করা উচিত নয়, সেটাও পরামর্শ দিয়েছেন। অক্ষয় বলেন, রাজেশ খান্না তাঁর ত্রুটিগুলো নিয়ে খুবই স্পষ্ট ছিলেন। তিনি আমার সঙ্গে বসে তাঁর ভুল এবং তাঁর কেরিয়ার বা জীবনকে প্রাভাবিত করে এমন সিদ্ধান্তগুলি নিয়ে সৎভাবে কথা বলতেন। একজন নাম্বার ওয়ান সুপারস্টারের এইভাবে তার ভুলগুলো স্বীকার করা আমার জন্য একটি দুর্দান্ত শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে।

পুরনো স্মৃতি হাতড়ে অক্ষয় মজার একটি বিষয় শেয়ার করেন এই মঞ্চে। তিনি বলন, ছোটবেলায় তিনি রাজেশ খান্নার মুম্বইয়ের বাংলো আশার্বাদ-এর বাইরে তাঁর মা-বাবার সঙ্গে হাঁটতেন। তিনি ঘণ্টার পর ঘণ্টা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, শুধু সুপারস্টারের এক ঝলক দেখার জন্য। অক্ষয় হেসে জানান যে, সেই সময় ভিড়ের অংশ হয়ে ওঠা কিশোর জানতই না যে, ভবিষ্যতে তাঁর জন্য কী অপেক্ষা করে আছে। খিলাড়ি অভিনেতা বলেন যে সুপারস্টারের এক ঝলক দেখার জন্য তিনি উদগ্রীব হয়ে ছিলেন, একদিন তাঁর মেয়ে টুইঙ্কল অভিনেতার স্ত্রী হবেন, তা অক্ষয় কল্পনাও করতে পারেননি। 

সম্প্রতি অক্ষয় কুমারের ভূত বাংলোর টিজার মুক্তি পেয়েছে। ছবিটি ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে দানা দান’ এবং ‘খট্টা মিঠা’-র মতো সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করা অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের জুটি ১৬ বছর পর ‘ভূত বাংলা’ নিয়ে ফিরছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement