
একদিকে মিষ্টি নায়িকা হিসাবে যেমন পরিচিত তেমনি সাহসী অভিনেত্রীর তকমাও পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তাঁর বোল্ড অবতারের ছবি দেখতে পারবেন। গত বছরের শেষের দিক থেকেই খবরের শিরোনাম দখল করে রয়েছেন অনুষা বিশ্বনাথv। চলতি বছরের জানুয়ারিতেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল অভিনেতা আদিত্য সেনগুপ্তের সঙ্গে। কিন্তু হঠাৎ করেই সেই বিয়ে ভেঙে যায় আর এই বিয়ে ভাঙার নেপথ্যে উঠে আসে অনুষার নতুন সম্পর্কে পড়া নিয়ে। ইন্ডাস্ট্রির গুঞ্জন, অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি প্রেম করছেন অনুষা? সত্যিই কি তাই? সবটা খোলসা করলেন সৌম্য নিজেই।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌম্য জানিয়েছেন যে তাঁর ও অনুষার বন্ধুত্ব প্রায় ১১ বছরের। যেহেতু তাঁদের পেশাজীবনও এক, তাই সেই বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। একসঙ্গে থিয়েটারও করেন অনুষা ও সৌম্য। উপরন্তু দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পডুয়া। তাই একে-অপরকে তাঁরা চেনেন বহু বছর ধরে। এরপরই সৌম্য জানান যে তাঁর ও অনুষার সম্পর্ক আদৌও কি প্রেমের?
সংবাদমাধ্যমের কাছে সৌম্য খুব অকপটেই জানান যে তাঁকে ও অনুষাকে নিয়ে অনেক ধরনের কথাই হয়েছে কিন্তু সেগুলোকে তিনি একেবারেই মজার ছলেই নিয়েছেন। অনুষার সঙ্গে সৌম্য প্রেম করেন না, তাঁদের মধ্যে খুনসুটির সম্পর্ক। যদিও সৌম্যর চেয়ে অনুষা অনেকটাই ছোট, কিন্তু তাও তাঁদের চিন্তা ভাবনাগুলো অনেকাংশে মেলে, তাই তাঁদের বন্ধুত্ব দৃঢ় হয়েছে। আর এই বন্ধুত্বের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই, তা স্পষ্ট করেছেন সৌম্য নিজে।
প্রসঙ্গত, আদিত্য ও অনুষার প্রেম বেশ কয়েক বছরের। একসঙ্গে তাঁরা বিদেশেও ভ্যাকেশনে গিয়েছেন। গত বছরের পুজোর সময়ও একসঙ্গে দেখা গিয়েছিল অনুষা ও আদিত্যকে। শোনা গিয়েছিল এই বছরের জানুয়ারিতেই চারহাত এক হবে। সেইমতো অনুষ্ঠানের জন্য নাকি বাড়িভাড়াও করা হয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু শোনা যায়, অনুষা নিজেই নাকি বেঁকে বসেন এই বিয়ে নিয়ে। তিনি নাকি এই বিয়েতে রাজি নন! সেই সময় একাধিক গুঞ্জন উঠে এসেছিল। দুই পরিবারের তরফ থেকে যদিও এই বিয়ে ভাঙা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। অনুষাও সেই সময় পাহাড়ে ঘুরতে চলে যান। তবে আদিত্য ও অনুষার বিয়ে ভাঙার আসল কারণ কী, তা এখনও ধোঁয়াশাতেই রয়েছে।