Advertisement

Who Is Arijit Singh Wife: ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করেন অরিজিৎ, চেনেন গায়কের স্ত্রী কোয়েলকে?

তাঁর কন্ঠের যাদুতে মজে আট থেকে আশি। তাঁর দরদী কন্ঠের গান শ্রোতারা বারে বারে শুনতে চান। কিন্তু এবার থেকে আর প্লেব্যাক করবেন না অরিজিৎ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করতেই সঙ্গীত জগত বিস্মিত।

কে অরিজিতের দ্বিতীয় স্ত্রী?কে অরিজিতের দ্বিতীয় স্ত্রী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 5:37 PM IST
  • অরিজিৎ তাঁর ব্যক্তিগত জীবনকে গোপনে রাখতেই ভালোবাসেন।

তাঁর কন্ঠের যাদুতে মজে আট থেকে আশি। তাঁর দরদী কন্ঠের গান শ্রোতারা বারে বারে শুনতে চান। কিন্তু এবার থেকে আর প্লেব্যাক করবেন না অরিজিৎ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করতেই সঙ্গীত জগত বিস্মিত। আসলে অরিজিতের গান সোনা মনকে ছুঁয়ে যায়। তবে কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থায় গায়কের হঠাৎ করে প্লেব্যাক ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সকলেই অবাক। অরিজিৎ নিজেও যেমন লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন, তেমনি নিজের ব্যক্তিগত জীবনকেও সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন না। 

অরিজিৎ তাঁর ব্যক্তিগত জীবনকে গোপনে রাখতেই ভালোবাসেন। খুব কম লোকই জানেন যে গায়কের দ্বিতীয় বিয়ে। আসলে প্রথম স্ত্রীর সঙ্গে অরিজিতের ডিভোর্স হয়ে যাওয়ার পর, গায়ক তাঁর ছোটবেলার বান্ধবীর সঙ্গে বিয়ে করেন। অরিজিতের স্ত্রীর নাম কোয়েল, যিনি গায়কের মতোই সাদামাটা জীবন যাপন করেন। 

অরিজিতের দ্বিতীয় স্ত্রী কে
রিপোর্টস অনুযায়ী, অরিজিৎ ২০১৪ সালে তাঁর শৈশবের বান্ধবা কোয়েল রায়ের সঙ্গে বিয়ে করেন। দুজনে তারাপীঠ মন্দিরে গিয়ে এই বিয়ে করেছিলেন। অরিজিৎ-কোয়েলের বিয়েতে পরিবার ও কাছের বন্ধুরাই সামিল ছিল। অরিজিৎ-পত্নী সংবাদমাধ্যম ও শোবিজ থেকে নিজেকে দূরেই রাখেন। অরিজিতের মতো তাঁর স্ত্রী কোয়েলও খুব সাদামাটা জীবন কাটান। অরিজিতের মতো কোয়েলেরও এটা দ্বিতী বিয়ে। কোয়েলের প্রথম পক্ষের একটি ছেলে রয়েছে, যে অরিজিৎ ও কোয়েলের সঙ্গেই থাকে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অরিজিতের প্রথম স্ত্রী কে?
অরিজিতের প্রথম বিয়ে কার সঙ্গে হয়েছিল, সেই বিষয়ে খুব একটা তথ্য নেই। গায়ক নিজেও এই বিষয়ে কিছু কোনওদিন বলেননি। যদিও একাধিক রিপোর্ট দাবি করে যে অরিজিৎ রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথমে বিয়ে করেছিলেন, কিন্তু এই খবর একেবারেই সত্যি নয়। রূপরেখা নিজেই জানিয়েছেন যে তিনি অরিজিতের সঙ্গে কোনওদিনই বিয়ে করেননি। তাঁরা খুব ভাল বন্ধু। তবে অরিজিতের জন্য প্রথম বিয়ে ভেঙে যাওয়া বড় ধাক্কা ছিল। গায়ক তাঁর প্রথম বিয়ে নিয়ে কখনই কোনও কথা বলেননি। অরিজিৎ যখন গানের দুনিয়ায় সবে সবে পা রাখছিলেন, সেই সময় গায়কের সঙ্গে ছিলেন কোয়েল। বর্তমানে দুই সন্তানকে নিয়ে অরিজিৎ-কোয়েলের সুখী দাম্পত্য জীবন।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement