Advertisement

Bagha Jatin Trailer: ট্রেলারেই কামাল দেখাল দেব, পুজোয় টেক্কা দিতে প্রস্তুত 'বাঘাযতীন'

Bagha Jatin Trailer: অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। পুজোতেই মুক্তি পাবে দেবের বাঘাযতীন। ইতিমধ্যেই এই ছবির প্রচার চলছে জোর কদমে। এবার ছবির ধামাকেদার ট্রেলার সামনে এল। ট্রেলার দেখেই আন্দাজ করা গিয়েছে দেবের বাঘাযতীন এই বছরের পুজোতে অন্য ছবিগুলিকে জোরদার টেক্কা দেবে।

বাঘাযতীন ট্রেলার আউটবাঘাযতীন ট্রেলার আউট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2023,
  • अपडेटेड 11:28 AM IST
  • অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। পুজোতেই মুক্তি পাবে দেবের বাঘাযতীন। ইতিমধ্যেই এই ছবির প্রচার চলছে জোর কদমে।

অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। পুজোতেই মুক্তি পাবে দেবের বাঘাযতীন। ইতিমধ্যেই এই ছবির প্রচার চলছে জোর কদমে। এবার ছবির ধামাকেদার ট্রেলার সামনে এল। ট্রেলার দেখেই আন্দাজ করা গিয়েছে দেবের বাঘাযতীন এই বছরের পুজোতে অন্য ছবিগুলিকে জোরদার টেক্কা দেবে। এর আগেই দেব জানিয়েছিলেন যে এই ছবির ট্রেলার কবে মুক্তি পাবে। নির্ধারিত দিনেই দেব বাঘাযতীন ছবির ট্রেলার প্রকাশ্যে আনেন। 

বাঘাযতীন ট্রেলারে ভারতের অকুতোভয় সৈনিক যতীন্দ্রনাথের ভূমিকায় দেবের দুর্ধর্ষ অভিনয় ইতিমধ্যেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ট্রেলারের প্রথমেই দেখা গিয়েছে, এক বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, 'আমাকে সেই বাঘের গল্পটা বলো না, আমিও বাঘ মারব বড় হয়ে'। বাচ্চা ছেলেটার ঠিক এমনই আবদার। যদিও তাকে বলা হয়, 'প্রাণী হত্যা মহা পাপ'। প্রত্যুত্তরে সেই ছেলেটি আবার বলে, 'তাহলে তুমি যে মেরেছিলে'। তখন সেই বাচ্চাটিকে বোঝানো হয় 'ওটা ভুল করেছিলাম'। এরপরই দেখা যায় সেই যুবককে যার চোখ, চাহনি তীক্ষ্ণ, অদম্য জেদ দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার। ব্রিটিশদের বিরুদ্ধে ভয় না পেয়ে রুখে দাঁড়ানোর অসীম সাহস দেখিয়েছিলেন যতীন্দ্রনাথ। দেশকে স্বাধীন করার সংঘর্ষের পাশাপাশি যতীন্দ্রনাথ-ইন্দুবালার মিষ্টি দাম্পত্যের কাহিনিও উঠে এসেছে। পরিচালক অরুণ রায়ের দক্ষ পরিচালনা ট্রেলারে একেবারে স্পষ্ট। এক কথায় এই ছবিকে পাওয়ার প্যাকেজ বলাই চলে। 

এই ছবির পোস্টার-টিজার মুক্তির পর পরই জানা গিয়েছিল যে পরিচালক অরুণ রায় ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা চলছে পরিচালকের। বাঘাযতীন ছবির ট্রেলার লঞ্চ হয় আলিপুর সংশোধনাগারে। সোমবারই দেব ও তাঁর ছবির টিম সেখানে পৌঁছে গিয়েছিলেন। সেখানেই এই ছবির ট্রেলার লঞ্চ করা হয়। বাঘাযতীন যে জেলে ছিলেন সেখানেও যান দেব। প্রযোজক-অভিনেতা দেব তাঁর ছবিতে সবসময়ই কিছু না কিছু চমক রেখে দেন। এই ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। এই ছবিতে দেব নিজেকে একেবারে অন্যভাবে দর্শকদের সামনে নিয়ে আসতে প্রস্তুত। ট্রেলারের একদম শেষে দেবের মুখে শোনা যাচ্ছে, 'আমরা মরব তবেই দেশ জাগবে'। বড় পর্দায় যতীন্দ্রনাথের সংগ্রামের কাহিনি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে দর্শক।

Advertisement

প্রসঙ্গত, শহর কলকাতার বিভিন্ন স্কুলে গিয়ে দেবের বাঘা যতীনের প্রমোশনের ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। আলিপুর সংশোধনাগারে হয়েছে বাঘা যতীনের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। ঘাটালেও গিয়েছিলেন এই ছবির প্রচার অনুষ্ঠানে। এখন অপেক্ষা ১৯ অক্টোবরের। ওই দিন বাংলায় মুক্তি পাবে বাঘা যতীন। আর ২০ অক্টোবর হিন্দিতে আসছে দেবের নতুন ছবি। মুম্বইতে এই ছবির প্রচারের জন্য ইতিমধ্যেই মুম্বই উড়ে গিয়েছে অভিনেতা। 

  

Read more!
Advertisement
Advertisement