Advertisement

Shweta Mishra: এখনও রাহুলের মৃত্যুর ট্রমায় শ্বেতা, পরিবারের থেকে এল বিশেষ অনুরোধ

শেষবারের মতো হাত ধরেছিলেন রাহুল। আর তার কিছু মিনিটের মধ্যেই সব শেষ। সেই সময়ের কথা কিছুতেই ভুলতে পারছেন না 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের রাহুলের অনস্ক্রিন নায়িকা শ্বেতা মিশ্র। সিরিয়ালের শ্যুটিংয়ে দুদিনের জন্য হইহই করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শ্বেতা সহ আরও অনেকে দিঘার তালসারিতে গিয়েছিলেন।

এখনও ট্রমাতে শ্বেতাএখনও ট্রমাতে শ্বেতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 4:16 PM IST
  • রবিবার শ্বেতার সঙ্গে শ্যুটিং করার সময়ই জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার।

শেষবারের মতো হাত ধরেছিলেন রাহুল। আর তার কিছু মিনিটের মধ্যেই সব শেষ। সেই সময়ের কথা কিছুতেই ভুলতে পারছেন না 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের রাহুলের অনস্ক্রিন নায়িকা শ্বেতা মিশ্র। সিরিয়ালের শ্যুটিংয়ে দুদিনের জন্য হইহই করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শ্বেতা সহ আরও অনেকে দিঘার তালসারিতে গিয়েছিলেন। রবিবার শ্বেতার সঙ্গে শ্যুটিং করার সময়ই জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। রাহুলের সঙ্গেই জলে পড়ে গিয়েছিলেন শ্বেতাও। তবে তিনি বেঁচে যান। হাসপাতালের সামনে বসে শ্বেতার বিধ্বস্ত অবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অনেকেই তাঁর সেই ভিডিও পোস্ট করে নানান ধরনের কথা লিখছেন। সহ-অভিনেতা তথা রাহুল দাকে হারিয়ে ট্রমাতে রয়েছেন শ্বেতা। আর তাঁকে এই অবস্থা থেকে বের করে আনতে এবার পদক্ষেপ করলেন তাঁর পরিবার। 

শ্বেতার বোন সলোনি মিশ্র তাঁর সোশ্যাল মিডিয়া পেজে অভিনেত্রীকে নিয়ে একটি পোস্ট করেছেন। তিনি লেখেন, একটা ছোট্ট অনুরোধ করছি সকলের কাছে। সেই মুহূর্তে আমার বোনের ভিডিও মোটেও শেয়ার করার বিষয় নয়। সে কোনও খবর নয়, কোনও শিরোনাম নয়। আমার পরিবারের সদস্য সে। আপনি যা দেখছেন, তা হলো এমন একজন মানুষ—যিনি তীব্র যন্ত্রণা এবং এক অপূরণীয় ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছেন। অভিনেত্রীর বোন আরও বলেন, আমি হাত জোড় করে অনুরোধ করব দয়া করে এই ভিডিও ফরোয়ার্ড বা ছড়াবেন না। তাকে একটু সময় ও শ্রদ্ধা করুন, যেটা ওঁর প্রাপ্য। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রবিবার তালসারিতে রাহুলের সঙ্গে ছিলেন শ্বেতাও। দুজনে একসঙ্গে পড়ে যান জলে। কিন্তু শ্বেতাকে বাঁচানো গেলেও রাহুলকে বাঁচানো যায়নি। শ্বেতাকে উদ্ধারের অনেক পরে রাহুলকে উদ্ধার করা হয়। সেই সময় অভিনেতার শরীরে প্রাণ ছিল। তবে দিঘা হাসপাতালে নিয়ে যেতে যেতেই তাঁর মৃত্য হয়। ওইদিন সন্ধে থেকেই শ্বেতার বিধ্বস্ত অবস্থার ভিডিও হু হু করে শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, দুর্ঘটনার দিন শ্বেতা ফিরতে পারেননি কলকাতায়। ৩০ তারিখ সকালে ফেরেন। 

Advertisement

রাহুলের বাড়ি থেকে শ্বেতার বাড়ি খুব একটা দূরে নয়। সূত্রের খবর, দুর্ঘটনার দিন রাহুলের মায়ের সঙ্গে একবারই কথা হয়েছিল অভিনেত্রীর। সোমবার বাড়িতে ফিরে এলেও বিজয়গড়ে রাহুলের বাড়ি যেতে পারেননি শ্বেতা। শরীর ও মন দুদিক থেকেই তিনি বিধ্বস্ত। পরিবারের তরফ থেকে চিকিৎসককে ডাকা হয় বলে জানা গিয়েছে। চিকিৎসক অভিনেত্রীকে কিছু পরামর্শ দিয়েছেন। জানা গিয়েছে, এখন কিছুদিন বাড়িতেই বিশ্রাম নেবেন শ্বেতা। 

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্বেতা এখন ভাল নেই বললেই চলে। দিঘা থেকে তাঁকে এক বন্ধু গিয়ে নিয়ে এসেছেন। এই ট্রমা থেকে বেরোতে সময় লাগবে। এই কিছুদিন আগেই ভোলে বাবা পার করেগা সিরিয়ালে নতুন নায়ক-নায়িকা হিসাবে রাহুল ও শ্বেতা যোগ দেন। ধারাবাহিকে তাঁদের বিয়ের গল্প দেখানো হচ্ছিল। হানিমুন পর্বের শুটিং ছিল তালসারিতে।  

Read more!
Advertisement
Advertisement