Advertisement

রক্ত ও গালিগালাজে ছয়লাপ, সেন্সর বোর্ডের কোপে 'ধুরন্ধর ২'

বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জ অবশেষে মুক্তি পেতে চলেছে। কিন্তু মুক্তির আগেই বিপাকে পড়ল আদিত্য ধরের এই ছবি। রণবীর সিংয়ের এই ছবিকে সেন্সর বোর্ডের পক্ষ থেকে A শংসাপত্র দেওয়া হয়েছে।

ধুরন্ধর ২ধুরন্ধর ২
Aajtak Bangla
  • মুম্বই,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 5:30 PM IST
  • বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জ অবশেষে মুক্তি পেতে চলেছে।

বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জ অবশেষে মুক্তি পেতে চলেছে। কিন্তু মুক্তির আগেই বিপাকে পড়ল আদিত্য ধরের এই ছবি। রণবীর সিংয়ের এই ছবিকে সেন্সর বোর্ডের পক্ষ থেকে A শংসাপত্র দেওয়া হয়েছে। এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সিনেমাটি মুক্তির আগে একাধিক কাটছাঁট ও পরিবর্তনের মধ্য দিয়ে গেছে।

জানা গেছে, ধুরন্ধর ২-এর মোট স্ক্রিনটাইম ২২৯.৬ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টা ৫০ মিনিটের। কিন্তু সেন্সর বোর্ডের পক্ষ থেকে একাধিক দৃশ্য কাটছাঁট করা হয়েছে। অশালীন শব্দ নীরব করতে বলা হয়েছে এবং মাদক দ্রব্য সেবন নিয়ে সচেতনতা ও সতর্কতা জারি করতে ও হিংসাত্মক দৃশ্য কম দেখানোর কথা বলা হয়েছে। রক্তারক্তির দৃশ্য কিছুটা কম করে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে সিবিএফসির পক্ষ থেকে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, নির্মাতাদের বেশ কয়েকটি আপত্তিকর শব্দ নীরব করতে বলা হয়েছিল। পাশাপাশি হিংসাত্মক দৃশ্যের তীব্রতা কমানোর নির্দেশ দেওয়া হয়। বোর্ড যে দৃশ্যগুলিকে চিহ্নিত করেছিল, তার মধ্যে ছিল শিরশ্ছেদ, মারধর এবং হাতুড়ি বা সিমেন্ট ব্লক দিয়ে আঘাত করার মতো সিকোয়েন্স। যদিও কোন শব্দগুলি পরিবর্তন করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

একাধিক বদল করা হয়েছে সিনেমায়
-বিষয়বস্তু সতর্কীকরণ ও মাদক সংক্রান্ত দাবিত্যাগ স্লাইড যুক্ত করা হয়েছে।
-অশ্লীল শব্দ এবং নির্দিষ্ট কিছু শব্দ বা নাম নীরব বা পরিবর্তন করতে বলা হয়েছে। 
-হিংসাত্মক দৃশ্যের তীব্রতা কমানোর নির্দেশ দেওয়া হয়। বোর্ড যে দৃশ্যগুলিকে চিহ্নিত করেছিল, তার মধ্যে ছিল শিরশ্ছেদ, মারধর এবং হাতুড়ি বা সিমেন্ট ব্লক দিয়ে আঘাত করার মতো সিকোয়েন্স।
-ছবির সাবটাইটেলে থাকা নোট বাতিলের তারিখ সংশোধন করতে বলা হয়। 
-ছবিতে প্রধানমন্ত্রীর উল্লেখ এবং নিউজ ফুটেজ ব্যবহারের জন্য নির্মাতারা আনুষ্ঠানিক অনুমতিপত্র জমা দিয়েছেন।
-গানের সাবটাইটেল যুক্ত করা ও ছবির শেষ ক্রেডিটের দৈর্ঘ্যও এক মিনিট কমানো হয়েছে। 
-অ্যানিম্যাল ওয়েলফেয়ারের থেকে অনুমতি ও অন্য প্রয়োজনীয় শংসাপত্র জমা করা। 

Advertisement

সিবিএফসি ধুরন্ধর ২-এ ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজের ওপর কাঁচি চালিয়েছে। এখন এই ছবির স্ক্রিনটাইম ২২৯ মিনিট। সেন্স বোর্ড মোট ২১টি দৃশ্য কেটেছে। কিছুদিন আগেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এটা দেখার পর একেবারে স্পষ্ট ছিল যে এই ছবি প্রথমটার থেকে বেশি ভয়ানক। প্রসঙ্গত, ধুরন্ধর ২ প্যান ইন্ডিয়া সিনেমা। এই ছবির অগ্রিম বুকিং রেকর্ড ভেঙে দিয়েছে। মনে করা হচ্ছে, ছবি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলবে।  দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটাই এখন দেখার।

Read more!
Advertisement
Advertisement