Advertisement

Rohit Shetty: মাঝরাতে রোহিত শেট্টির বাড়ির সামনে এলোপাথাড়ি গুলি, টার্গেটে পরিচালক?

বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে চলল গুলি। রবিবার ভোর রাতে তাঁর জুহুর বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এই অভিজাত এলাকায়।

রোহিত শেট্টিরোহিত শেট্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 10:38 AM IST
  • বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে চলল গুলি।

বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে চলল গুলি। রবিবার ভোর রাতে তাঁর জুহুর বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এই অভিজাত এলাকায়। রোহিত শেট্টির বাড়িতে জোরদার পুলিশি নিরাপত্তা বসানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পরিচালকের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চলার আওয়াজ শোনা যায়, যার পরেই খবর দেওয়া হয় পুলিশে। 

এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের আধিকারিক, জোনাল পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে যায়। ফরেন্সিক টিমও ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশ কমিশনার এই ঘটনা প্রসঙ্গে বলেন, বিল্ডিংয়ের বাইরে গুলি চালানো হয়। আমরা সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছি। কারা এই কাজ করেছে তারও তদন্ত চলছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

মুম্বইয়ের জুহুর বাসিন্দা পরিচালক রোহিত শেট্টি। সেখানকার একটি বহুতলে থাকেন তিনি। রবিবার ভোররাতে তাঁর বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চলে বলে অভিযোগ। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে আসে পুলিশ। বাড়ানো হয় নিরাপত্তা। পরিচালকের আবাসনের বাইরে পুলিশি নিরাপত্তার একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। পুলিশ সিসি ক্যামেরার ফপটেজও খতিয়ে দেখছে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে মায়ানগরীতে। তবে গুলিকাণ্ডের সময় পরিচালক বাড়িতে ছিলেন কি না, তা এখনও জানা যায়নি।

এই মুহূর্তে, পুলিশ মামলার কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি, জানিয়েছে যে তদন্ত শেষ হওয়ার পরেই পরিস্থিতি স্পষ্ট হবে। রোহিত শেঠি বা তার পরিবারের পক্ষ থেকে কোনও বিবৃতি এখনও সামনে আসেনি। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তুঙ্গে। পুলিশ বর্তমানে তদন্ত করছে যে এটি কি কোনও গ্যাং-এর কাজ কিনা। এর আগে সলমন খানের বাড়িতেও একাধিক ঘটনা ঘটার খবর আগেই সামনে এসেছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement