Advertisement

Lakh Takar Lokkhi Labh: 'লাখ টাকার লক্ষ্মী লাভ'-এ অংশ নেবেন? WhatsApp করুন এই নম্বরে

টেলিভিশন দুনিয়ায় বেশ জনপ্রিয় শো 'লাখ টাকার লক্ষ্মী লাভ'। গত বছর থেকে শুরু হওয়া এই শো ইতিমধ্যেই ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছে। 'দিদি নম্বর ১'-এর পাশাপাশি এই রিয়্যালিটি শো বেশ ভাল সুনাম অর্জন করেছে।

লাখ টাকার লক্ষ্মী লাভ-এ কীভাবে অংশ নেবেন?লাখ টাকার লক্ষ্মী লাভ-এ কীভাবে অংশ নেবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 6:56 PM IST
  • টেলিভিশন দুনিয়ায় বেশ জনপ্রিয় শো 'লাখ টাকার লক্ষ্মী লাভ'।

টেলিভিশন দুনিয়ায় বেশ জনপ্রিয় শো 'লাখ টাকার লক্ষ্মী লাভ'। গত বছর থেকে শুরু হওয়া এই শো ইতিমধ্যেই ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছে। 'দিদি নম্বর ১'-এর পাশাপাশি এই রিয়্যালিটি শো বেশ ভাল সুনাম অর্জন করেছে। শো-এর সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তী আরও একবার ছোটপর্দায় এই শোয়ের মাধ্যমে ফিরেছেন। মূলত মহিলাদের এই শো, যেখানে বিভিন্ন খেলার মাধ্যমে আপনি জিতে নিতে পারবেন লাখ টাকা। অনেক মহিলাই এই শো-তে অংশ নিতে চান, কিন্তু কীভাবে করবেন তা জানা নেই। জেনে নিন এই শোয়ে অংশ কীভাবে নেবেন?

সান বাংলার পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া পেজে  'লাখ টাকার লক্ষ্মী লাভ'-এ অংশ নেওয়ার পদ্ধতি বলা হয়েছে। এই শোতে অংশ নিতে চাইলে প্রথমে হোয়াটসঅ্যাপ করতে হবে 7418289994 নম্বরে। কী লিখবেন? হোয়াটসঅ্যাপ করবেন আপনার পুরো নাম, পুরো ঠিকানা, সাম্প্রতিককালের ছবি পাঠাবেন, আপনার বয়স এবং যোগাযোগের নম্বর। এটা পাঠানোর পরই চ্যানেলের পক্ষ থেকে যদি আপনি বাছাই হন তাহলে অডিশনের জন্য ডেকে পাঠানো হবে। আর অডিশনে পাশ করতে পারলেই এই শোতে অংশ নিতে পারবেন আপনি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সিজন ১ শেষ হয়েছে। এখন সিজন ২ চলছে লাখ টাকায় লক্ষ্মীলাভ-এর। এই শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। শোয়ের বিভিন্ন রাউন্ডের খেলার প্রাইজ মানিও বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতি সিজনের শেষে চূড়ান্ত খেলার পরই জয়ী মহিলা বিবেচিত হয়। রাজ্যের বিভিন্ন অংশ থেকে মহিলারা তাঁদের জীবন সংগ্রামের কাহিনি নিয়ে এই শোতে আসেন। এই মহিলাদের নানান গল্প সুদীপ্তা তাঁর এই শোতে তুলে ধরেন। কারোর কারোর গল্প চোখে জল  নিয়ে আসে। 

'লাখ টাকা লক্ষ্মী লাভ' শো-এর অডিশনে বহু মানুষের সাড়া মিলেছে। এই শোয়ে যাঁরা জয়ী হন তাঁরা লাখ টাকা তো পাবেনই আর যারা জেতেনি বা জিতবে না তাদেরও খালি হাতে ফেরার কোনও অবকাশ নেই। তাদের জন্য আছে লক্ষ্মী ব্যাঙ্ক। তাই যাঁরা এখনও এই শোতে অংশ নেননি তাঁরা শীঘ্রই এই শোয়ে অংশ নিয়ে ফেলুন।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement