Advertisement

Malaika Arora: বিদেশে হিরে ব্যবসায়ীর সঙ্গে রোম্যান্স করছেন মালাইকা? ছবি VIRAL

বি-টাউনের অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন ঘিরে চর্চা কম হয় না। কে কার সঙ্গে ডেট করছেন বা কার ব্রেকআপ হল, তা জানার কৌতুহল সাধারণ মানুষের মধ্যে কম নেই। সেই তালিকার প্রথমেই রয়েছেন মালাইকা অরোরা। যাঁর ব্যক্তিগত জাবন প্রায়ই শিরোনামে চলে আসে।

মালাইকা অরোরা কার সঙ্গে ডেট করছেন?মালাইকা অরোরা কার সঙ্গে ডেট করছেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 3:21 PM IST
  • আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর বেশ কিছু বছর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।

বি-টাউনের অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন ঘিরে চর্চা কম হয় না। কে কার সঙ্গে ডেট করছেন বা কার ব্রেকআপ হল, তা জানার কৌতুহল সাধারণ মানুষের মধ্যে কম নেই। সেই তালিকার প্রথমেই রয়েছেন মালাইকা অরোরা। যাঁর ব্যক্তিগত জাবন প্রায়ই শিরোনামে চলে আসে। আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর বেশ কিছু বছর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। বিয়ে পর্যন্ত হবে বলে শোনা গিয়েছিল। কিন্তু তারপরে সেই সম্পর্ক ভেঙে যায়। তবে এবার নতুন করে সম্পর্কে জড়ানোর খবর সামনে এসেছে বলিউড অভিনেত্রীর। দুজনের বিদেশে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে চুটিয়ে ডেট করছেন নাকি মালাইকা অরোরা। তাঁদের বিদেশে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। মালাইকা ও হর্ষের ভাইরাল ছবি শেয়ার করেছেন রেডিট ব্যবহারকারী এক ব্যক্তি। সেই ব্যক্তির দাবি, মালাইকা ও হর্ষ ভ্যালেন্টাইন্স ডে ইতালির রোমে কাটিয়েছেন একসঙ্গে। ছবিতে হর্ষকে সেলফি নিতে দেখা গিয়েছে এবং তাঁর একদম কাছে দাঁড়িয়ে মালাইকা। দুজনে একসঙ্গে বেশ হাসিখুশি রয়েছেন। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

এই ছবি ভাইরাল হতেই ওই ব্যক্তির কমেন্ট বক্স ভরে যায়। ৫২ বছরের মালাইকা অরোরা ৩৩ বছরের হর্ষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে বহুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। এঁদের মধ্যে ১৯ বছরের বয়সের ব্যবধান রয়েছে। এর আগে অর্জুন ও মালাইকার মধ্যে ১২ বছরের বয়সের ব্যবধান ছিল। মালাইকার চেয়ে অর্জুন ১২ বছরের ছোট ছিল বলে জানা গিয়েছে। যদিও অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক ছিল একেবারে খোলামেলা। নিজেদের আদুরে মুহূর্তগুলিকে প্রায়ই তাঁরা শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়। 

তবে হর্ষ মেহতার সঙ্গে মালাইকা আদৌও সম্পর্কে রয়েছেন কিনা, তা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ইন্ডাস্ট্রির কানাঘুঁষো, ১৯ বছরের ছোট হিরে ব্যবসায়ীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন অর্জুনের প্রাক্তন প্রেমিকা। প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পরও মালাইকার বিয়ের প্রতি বিশ্বাস উঠে যায়নি। গত বছর ডিসেম্বরেই তিনি জানিয়েছিলেন যে তিনি বিয়েতে বিশ্বাসী। বিয়ে হলে ঠিক আছে, না হলেও তাতে কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement