Advertisement

Kabir Suman: শ্বাসকষ্ট-জ্বর নিয়ে হাসপাতালে ভরতি কবীর সুমন

জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এস এস কে এম হাসপাতালে ভরতি হলেন শিল্পী এবং প্রাক্তন সাংসদ কবীর সুমন। উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মেডিসিন বিভাগের প্রধান ডা. সৌমিত্র ঘোষের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

কবীর সুমনকবীর সুমন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jun 2021,
  • अपडेटेड 2:05 PM IST
  • রবিবার রাতে জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভরতি হয়েছেন সুমন।
  • ভরতির সময় তাঁর রক্তে অক্সিজেনের মাত্র কমে দাঁড়িয়েছিল ৯০-তে।

জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এস এস কে এম হাসপাতালে (SSKM hospital) ভরতি হলেন শিল্পী এবং প্রাক্তন সাংসদ কবীর সুমন (Kabir Suman)। উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মেডিসিন বিভাগের প্রধান ডা. সৌমিত্র ঘোষের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

ডা. ঘোষ জানিয়েছেন, রবিবার রাতে জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভরতি হন সুমন। ভরতির সময় তাঁর রক্তে অক্সিজেনের মাত্র কমে দাঁড়িয়েছিল ৯০-তে। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। ভরতি হওয়ার পরই দ্রুত চিকিৎসা শুরু করা হয়। করোনা সংক্রমণ হয়েছে কিনা তা জানার জন্য RT-PCR টেস্ট করা হয়েছে। তবে টেস্টের রিপোর্ট এখনও আসেনি। আপাতত স্থিতিশীল রয়েছেন ৭৮ বছরের শিল্পী।

রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করেন কবীর সুমন। এমনকী ঢোকও গিলতে পারছিলেন না শিল্পী। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর। তবে করোনার পরীক্ষা করাননি তিনি। পরে রবিবার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে দ্রুত ভরতি করা হয় হাসপাতালে।

তবে বুকের এক্সরে-তে ফুসফুসের নিম্নভাগে সংক্রমণ ধরা পড়েছে। অ্যান্টিবায়োটিক চলছে কবীর সুমনের। আপাতত, শিল্পীর শ্বাসকষ্ট রয়েছে। গলায় ব্যথা থাকায় শক্ত খাবার খেতে পারছেন না তিনি। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। 

 

Read more!
Advertisement
Advertisement