Advertisement

KD Song Controversy: নোরার 'অশ্লীল' গান VIRAL হতেই ইউটিউব থেকে সরানো হল, কেন?

নারীশরীর নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ কথা। এ বার অশালীন নাচের অভিযোগ উঠল নোরা ফতেহি ও সঞ্জয় দত্তের বিরুদ্ধে। সঞ্জয়ের ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ আইটেম নম্বর করেছেন নোরা। সেই ছবির গান ‘সরকে চুনর তেরি সরকে’ মুক্তি পেতেই নেটপাড়ায় শুরু হয় কটাক্ষ।

নোরা-সঞ্জয়ের গানের ভিডিও নিয়ে বিতর্কনোরা-সঞ্জয়ের গানের ভিডিও নিয়ে বিতর্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2026,
  • अपडेटेड 5:38 PM IST
  • গানটি মুক্তি পাওয়ার মাত্র একদিনের মাথাতেই নির্মাতারা ভিডিওটি সরিয়ে দিতে বাধ্য হন।

নারীশরীর নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ কথা। এ বার অশালীন নাচের অভিযোগ উঠল নোরা ফতেহি ও সঞ্জয় দত্তের বিরুদ্ধে। সঞ্জয়ের ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ আইটেম নম্বর করেছেন নোরা। সেই ছবির গান ‘সরকে চুনর তেরি সরকে’ মুক্তি পেতেই নেটপাড়ায় শুরু হয় কটাক্ষ। এবার সেই সমালোচনার চাপে ইউটিউব থেকে সরানো হল এই আইটেম গানটি। প্রসঙ্গত, এই গানটি লিখেছেন রাকিব আলম ও সুর দিয়েছেন অর্জুন জান্য। এই গান মুক্তি পাওয়ার পর থেকেই ক্রমাগত সমালোচিত হচ্ছিল। সেই চাপের মুখেই শেষ পর্যন্ত গানটি উইটিউব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নির্মাতারা। 

এই গানটি ইউটিউবে মুক্তি পেতেই, একাধিক নেটিজেন গানের অশ্লীল ভাষা ও আপত্তিকর দৃশ্য দেখার পর সমালোচনায় সরব হন। গানটি মুক্তি পাওয়ার মাত্র একদিনের মাথাতেই নির্মাতারা ভিডিওটি সরিয়ে দিতে বাধ্য হন। এই গানটি সার্চ করা হলেই ইউটিউবে দেখানো হচ্ছে, এই ভিডিও পাওয়া যাচ্ছে না। ভিডিওটি প্রাইভেট। ইতিমধ্যেই নোরার নাচের ভঙ্গিমা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।  

নাচের ‘হুক স্টেপ’ নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বার বার নিজের শাড়ির আঁচল ইচ্ছা করে সরিয়ে ফেলছেন নোরা। একজন মহিলাকে এই ভাবে তুলে ধরার কী কারণ থাকতে পারে? সেই প্রশ্ন তুলছেন নেটাগরিক। গানের প্রথম দিকের কথাগুলো যৌন আবেদনময়। সব মিলিয়ে সমালোচনার মুখে পড়েছেন গীতিকার রাকিব আলম। ইতিমধ্যেই এই নাচের বিরুদ্ধে সব হয়েছে মানবাধিকার কমিশন। কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো নোরা-সঞ্জয়ের আইটেম গানের বিষয়বস্তুর তীব্র নিন্দা করেছেন। 

সোমবার প্রিয়াঙ্ক কানুনগো প্রশ্ন তুলে বলেন, কোন সভ্য মানুষ তাঁর পরিবারের সঙ্গে বসে এই গানটি দেখতে পারবেন? জানা গিয়েছে, এই গানের ওপর ভিত্তি করে নির্মাতাদের বিরুদ্ধে কমিশন নোটিস ইস্যু করেছেন। তবে এখানেই শেষ নয়, এই গান নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্দরে আলোচনা শুরু হয়েছে। দিল্লি পুলিশের সাইবার সেলে ইতিমধ্যেই গানটি নিয়ে অভিযোগ জমা পড়েছে। রবিবারই মুক্তি পেয়েছিল ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সারকে চুনার তেরি সারকে’ গানটি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement