Advertisement

Nonsane: TMC-র ষড়যন্ত্রের শিকার না BJP-র দালাল? Nonsane-কে নিয়ে কুণাল-মালব্যর তর্জা, কী বলেছিলেন শমীক?

'বাটন' নামে একটি কন্টেন্ট তৈরি করার পর থেকেই চর্চায় উঠে এসেছিলেন Nonsane তথা শমীক অধিকারী। সম্প্রতি বান্ধবীকে হেনস্থা করার অভিযোগ তাঁকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের দাবি তিনি BJP-র দালাল, আবার BJP বলছে এটা শাসকদলের ষড়যন্ত্র। গ্রেফতারির আগে কী বলেছিলেন শমীক নিজে?

ননসেন ওরফে শমীক অধিকারী ননসেন ওরফে শমীক অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 10:12 AM IST
  • বান্ধবীকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার Nonsane
  • তিনি BJP-র দালাল না ষড়যন্ত্রের শিকার?
  • কী বলেছিলেন শমীক অধিকারী?

নিজের বান্ধবীকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার ননসেন তথা শমীক অধিকারীকে। সম্প্রতি তাঁর একটি কন্টেন্ট 'বাটন' সোশ্যাল মিডিয়ায় আপলোডের পরই সাড়া ফেলে দেয়। মূলত আরজি কর কাণ্ড নিয়ে তৈরি এই ভিডিও আদতে শাসকদলের দিকেই ইঙ্গিত করেছে, তা বলার অপেক্ষা রাখে না। এই ভিডিও প্রকাশের কয়েকদিনের মধ্যেই তাঁর গ্রেফতারিতে ষড়যন্ত্র দেখছেন নেটিপাড়ার একাংশ। আবার তাঁকে BJP-র লোক বলে দাগিয়ে দিচ্ছে তৃণমূলের নেতারা। 

তৃণমূলের চোখে ননসেন BJP-র লোক
কুণাল ঘোষের বক্তব্য, 'ধর্ষকদের নিয়োগকারী অমিত মালব্য এই কন্টেন্ট ক্রিয়েটারকে সমর্থন করেছেন। তিনি উল্লেখ করেছেন, মেয়েটি মিথ্যা বলছে এবং কেউ এই ঘটনার বিষয়ে জানে না। মেয়েটি আগে কেন বলেননি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত মালব্য। ২ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে। ১২ ঘণ্টা তাঁকে আটকে রাখা হয়েছিল। ৪ ফেব্রুয়ারি তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই ছেলেটিই কিছুদিন আগে পশ্চিমবঙ্গে সরকার মহিলাদের জন্য নিরাপদ নয় বলে দাবি করে ভিডিও তৈরি করেছিল। বলেছিল নৌ ভোট টু TMC।'

দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে শ্রেয়া পাণ্ডে, তৃণমূলের একাধিক নেতা সরব হয়েছেন ননসেনের বিরুদ্ধে। দেবাংশুর কথায়, 'এইমাত্র খবর পেলাম, সঠিক বাটনে নাকি চাপ পড়েছে! আওয়াজ শোনা যাচ্ছে।' শ্রেয়া পাণ্ডে বলেন, 'তিনি একজন বিপজ্জনক মানসিকতার লোক। এ বলেছিল তৃণমূলকে যেন কেউ ভোট না দেয় কারণ এখানে মেয়েরা নিরাপত্তা নেই। নারী নিরাপত্তাকে হাতিয়ার করে তিনি রাজনীতি করছিলেন। আপনার নিজের বাড়িতেই একজন মেয়ে নিরাপদ নয়। উনি ননসেন, ইনসেন।'

তৃণমূলের দিকে ইঙ্গিত BJP-র 
এদিকে, BJP-র দাবি, শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলায় একটি স্ক্রিপ্ট তৈরি করে গ্রেফতার করা হয়েছে শমীক অধিকারীকে। BJP-র IT সেলে প্রধান অমিত মালব্য বলেন, 'সমালোচনা করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী শাসনের রাজ্যে গ্রেফতার করা হয়। ভুয়ো কেসে ফাঁসিয়ে দেওয়া হয়।' অভিনেতা সাংসদ দেবের সঙ্গে ননসেনের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'কেউ জানে না ঘটনা কখন ঘটল। কেন অভিযোগকারী আগে তা জানালেন না? অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ইনফ্লুয়েন্সারের চরিত্র নিয়ে নানা কথা বলতে শুরু করলেন। সোশ্যাল মিডিয়া ট্রায়াল চলল।'

Advertisement

ননসেনের পাশে রয়েছে BJP, এ বার্তাও দেন অমিত মালব্য। 

কী বলেছিলেন ননসেন?
শমীক অধিকারী একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি এত ভেবে কন্টেন্ট বানাইনি। কিন্তু মানুষ যেভাবে আমায় সতর্ক করেছিলেন, সাবধান করেছিলেন, তাতে আমিই ঘাবড়ে যাই। থ্রেট কল কখনও পাইনি। সরকার পক্ষের লোকও প্রশংসা করেছে।' BJP-র দালাল বলে অনেকই দাগিয়ে দিয়েছেন, সে সম্পর্কে শমীক বলেছিলেন, 'টাকা খাওয়ার হলে তো বাটনটা একটি নির্দিষ্ট জায়গায় চিপে সেটা দেখাতাম।'

 

Read more!
Advertisement
Advertisement