Advertisement

Park Street Beef Row: সায়ককে সত্যিই কি গোমাংস সার্ভ করা হয়েছিল? এই প্রথম জানাল ওই রেস্তোরাঁ

Park Street Beef Row: শুক্রবার থেকে জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা সায়ক চক্রবর্তীর গোমাংস খাওয়ার অভিযোগকে ঘিরে উত্তাল নেটপাড়া। মাটনের বদলে গোমাংস খাওয়ার গুরুতর অভিযোগ তোলেন সায়ক পার্কস্ট্রিটের এই জনপ্রিয় রেস্তোরাঁর বিরুদ্ধে। ধর্মীয় বিষয় টেনে আনেন তিনি তাঁর লাইভ ভিডিওতে। সায়কের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ওই রেস্তোরাঁর কর্মী, যিনি ভুলবশত সায়ক ও তাঁর বন্ধুদের গোমাংস পরিবেশন করেছিলেন।

রেস্তোরাঁর পক্ষ থেকে বিবৃতিরেস্তোরাঁর পক্ষ থেকে বিবৃতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 6:54 PM IST
  • শুক্রবার থেকে জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা সায়ক চক্রবর্তীর গোমাংস খাওয়ার অভিযোগকে ঘিরে উত্তাল নেটপাড়া।

শুক্রবার থেকে জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা সায়ক চক্রবর্তীর গোমাংস খাওয়ার অভিযোগকে ঘিরে উত্তাল নেটপাড়া। মাটনের বদলে গোমাংস খাওয়ার গুরুতর অভিযোগ তোলেন সায়ক পার্কস্ট্রিটের এই জনপ্রিয় রেস্তোরাঁর বিরুদ্ধে। ধর্মীয় বিষয় টেনে আনেন তিনি তাঁর লাইভ ভিডিওতে। সায়কের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ওই রেস্তোরাঁর কর্মী, যিনি ভুলবশত সায়ক ও তাঁর বন্ধুদের গোমাংস পরিবেশন করেছিলেন। একদিকে যখন সোশ্যাল মিডিয়া এই ঘটনা নিয়ে উত্তাল সেই সময় কার্যত চুপ ছিলেন এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এবার মুখ খুলল পার্কস্ট্রিটের ৮০ বছরের পুরনো এই পাব-রেস্তোরাঁ। 

ওই পাব-রেস্তোরাঁর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্য ক্ষমা চাওয়া হয়। নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই পাব-রেস্তোরাঁ বিবৃতি জারি করে বলেছে, ৩০ জানুয়ারি রাতে আমাদের এক বেয়ারা অনিচ্ছাকৃতভাবে একটি গুরুতর ভুল করে ফেলেন। কারও ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। ওঁর ভুলের জন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি। এবং অজান্তে ক্রেতার ভাবাবেগে আঘাত করার জন্য আমরা দুঃখিত। এর পাশাপাশি তারা বিবৃতিতে এও বলেন, জাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সম্মানের ভিত্তিতেই আমাদের অলি পাব দাঁড়িয়ে রয়েছে। আমাদের আট দশকের ঐতিহ্যে আমরা গর্বিত। সমস্ত সহযোগী এবং কর্মীদের প্রতি আমরা যে শ্রদ্ধাশীল, সেকথাও আমরা মনে করিয়ে দিচ্ছি।

সায়কের এই গোমাংস বিতর্কের জল এতটাই গড়িয়ে যায় যে তাদের রেস্তোরাঁ বন্ধ রাখতে বাধ্য হয় তারা। যার ফলে যে সব ক্রেতারা এই রেস্তোরাঁতে গিয়ে খাওয়া-দাওয়া করতে ভালোবাসেন, তারা বঞ্চিত হচ্ছিলেন। তবে রবিবার রেস্তরাঁর দেওয়া বিবৃতিতে স্পষ্ট করে বলে দেওয়া হল যে, “আমাদের শুভাকাঙ্ক্ষীদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময়ে যেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা আপ্লুত। এভাবেই আপনাদের আবেগ, সমর্থনকে সম্মান জানিয়ে আমরা পরিষেবা দিয়ে যাব। শনিবারই সায়কের পার্কস্ট্রিট থানায় অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর কর্মী শেখ নাসির উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

 সায়কের সঙ্গে পার্কস্ট্রিটের ওই রেস্তরাঁয় গিয়েছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু। তাঁরা মাটন স্টেক অর্ডার দিলেও তাঁদের টেবিলে ভুলবশত বিফস্টেক দেওয়া হয়। তবে সেটা সায়কেরা বুঝতে পারেন তখন, যখন বেয়াড়া মাটন স্টেকের প্লেট নিয়ে আসেন। সায়কের কথায়, “ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমটায় খিদের পেটে না বুঝে খেয়ে ফেলেছিলাম। তবে উনি আরেকটা স্টেকের প্লেট এনে আমাদের টেবিলে রাখাতে আমরা বিষয়টা বুঝতে পারি। অনেকেই বলছেন, পুরো প্লেট শেষ করে আমরা প্রতিবাদ করেছি, ব্যাপারটা সেটা নয়। আমি এবং অনন্যা শুধু চেখে দেখছিলাম। যদিও সায়কের লাইভ ভিডিও ও শনিবার করা তাঁর ভিডিও দুটোই তাঁর পেজে এখন আর দেখা যাচ্ছে না। 

Read more!
Advertisement
Advertisement