
দেখতে দেখতে প্রায় তিন বছর হতে চলল সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়ে। ২০২৩ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই জুটি। তার আগে নিজেদের সম্পর্ক নিয়ে কখনই প্রকাশ্যে কথা বলেননি তাঁরা। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন সৌরভ-দর্শনা। মাঝে মধ্যেই দর্শনার সোশ্যাল মিডিয়া পেজে তাঁদের সংসারের টুকরো ছবি উঠে আসে। নিজেদেকর মধ্যেকার এই রোম্যান্স অটুট রাখতে এই জুটি ভুলেও একটা কাজ একেবারেই করেন না।
সৌরভ ও দর্শনার কেমিস্ট্রি তিন বছরের বিয়ের পরও বজায় রয়েছে। এখনও তাঁরা একে-অপরের প্রেমে পাগল। বিয়ের পর সৌরভ অনেকটাই বদলেছেন, দর্শনা তাঁকে অনেক পরিবর্তন করেছেন। সৌরভ ও দর্শনা দুজনেই একটা বিষয় ভীষণভাবে মেনে চলেন। আর সেই সিক্রেটটাই সৌরভ জানিয়েছেন সম্প্রতি। এক সংবাদমাধ্যমকে সৌরভ জানিয়েছেন যে পেশাদুনিয়ার সমস্যা তিনি তাঁর বাড়ির অন্দরে নিয়ে যান না।
সংবাদমাধ্যমকে সৌরভ বলেন যে তাঁরা সারাদিন যেটা করেন, সেটা নিজেদের বেডরুমে ঢোকান না। সৌরভের কথায়, পেশা জগতের কথা তিনি বা দর্শনা কেউই বাড়িতে আলোচনা করেন না। কাজের কথা বেডরুমে আলোচনা করেন না সৌরভ ও দর্শনা দুজনেই। বেডরুমে নিজেদের নিয়ে গল্প করেন তাঁরা। তবে যদি কোনও পরামর্শের প্রয়োজন হয়, সেটা একে-অপরকে দিয়ে থাকেন তাঁরা। ২০২৩ সালে সৌরভ ও দর্শনার বিয়ের আগে তাঁদের সম্পর্কের কথা কেউ ঘুণাক্ষরেও জানতেন না। তাই সৌরভ ও দর্শনার বিয়ের খবরে তোলপাড় হয়েছিল।
সৌরভ-দর্শনার প্রেমের সূত্রপাত তাঁদের বন্ধুত্বের মধ্যে দিয়ে। তারপর সেই বন্ধুত্ব গভীর হলে বিয়ের প্রস্তাব দেন সৌরভ, রাজি হয়ে যান দর্শনা। দর্শনাকে সবসময়ই আগলে রাখেন সৌরভ। সেই ছবি বারংবার ধরা পড়েছে। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন তাঁরা। তবে মাঝে মধ্যেই সৌরভকে নানান পদ রান্না করতে দেখা যায় দর্শনার জন্য। বউয়ের সব আবদারই মানেন সৌরভ। আর যে কারণে তাঁদের প্রেম বিয়ের ৩ বছর পরও এত মজবুত।
দর্শনার আগে সৌরভ লিভ-ইন সম্পর্কে ছিলেন অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে। বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর তাঁদের ব্রেকআপ হয়। এরপর দুজনেই দুজনের মতো থাকছেন এখন। অনিন্দিতা এখন মুম্বইতে থাকেন এবং মাঝে মধ্যে কাজের বিষয়েই কলকাতায় আসেন।