Advertisement

Dona Bhowmik Love Life: ডোনাকে বড় সারপ্রাইজ দিলেন হবু বর, কবে বিয়ে 'ডায়মন্ড দিদি'র?

বাংলা টেলি দুনিয়ার চেনা মুখ ডোনা ভৌমিক। 'টুম্পা অটোওয়ালি', 'ডায়মন্ড দিদি' ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন ডোনা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন নায়িকা।

কবে বিয়ে করছেন ডোনা ভৌমিক?কবে বিয়ে করছেন ডোনা ভৌমিক?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 3:19 PM IST
  • বাংলা টেলি দুনিয়ার চেনা মুখ ডোনা ভৌমিক।

বাংলা টেলি দুনিয়ার চেনা মুখ ডোনা ভৌমিক। 'টুম্পা অটোওয়ালি', 'ডায়মন্ড দিদি' ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন ডোনা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন নায়িকা। তাঁর প্রেমচর্চা ছিল বহু আগে থেকেই। এবার শোনা যাচ্ছে, এই বছরেই নাকি বিয়ে করছেন ডোনা। যদিও নায়িকা নিজের মুখে এ কথা স্বীকার করেননি। 

ডোনার মনের মানুষের নাম সায়ন্তন মুখোপাধ্যায় ওরফে জিৎ। যদিও তিনি বিনোদন দুনিয়ার লোক নয়।  একেবারে এই ইন্ডাস্ট্রির বাইরে কাজ করেন সায়ন্তন। মার্কেটিং-এর সঙ্গে যুক্ত তিনি। বর্ধমানের বাসিন্দা হলেও এখন কলকাতাতেই থাকেন সায়ন্তন। তবে ডোনা ও সায়ন্তনের প্রেম বেশ কয়েক বছরের তা বোঝাই যাচ্ছে। ডোনা এবং সায়ন্তন তাঁদের সোশ্যল মিডিয়া পেজে প্রায়ই ছবি পোস্ট করে থাকেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ডোনা এক সাক্ষাৎকারেই জানিয়েছিলেন যে সায়ন্তন শুধু তাঁর প্রেমিকই নন, হবু বরও। চলতি বছরেই সায়ন্তন ও ডোনা তাঁদের শেষ ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করেছেন ব্যাচেলর হিসাবে। আর এইসব ভিডিও সামনে আসার পর এটাই মনে হচ্ছে হয়তো এই বছরেই বিয়েটা সেরে ফেলতে পারেন ডোনা ও সায়ন্তন। তবে তার আগেই হবু বরের থেকে দারুণ সারপ্রাইজ পেলেন পর্দার ডায়মন্ড দিদি। যদিও ভিডিওটি গত বছরের জুন মাসে। ডোনা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে অভিনেত্রীকে নিয়ে একটি রাজকীয় ঘরে এন্ট্রি নিলেন তাঁর প্রেমিক। 

এরপর ডোনার হাতে তুলে দেন কয়েকটি কাগজপত্র। আসলে সায়ন্তন তাঁর হবু স্ত্রীকে একটি বাড়ি উপহার দিয়েছেন। স্বাভাবিকভাবে ভীষণ খুশি পর্দার ডায়মন্ড। প্রেমিককে জড়িয়ে ধরেন ডোনা। ডোনা এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, এভাবেই আমায় একটি বাড়ি উপহার দিস...আমার বাড়ি...আমাদের প্রথম বাড়ি...ওঁর প্রথম পদক্ষেপ আমায় ওঁর স্ত্রী রূপে দেখার জন্য। ডোনার সহ অভিনেতা সায়নের রিসেপশনেও প্রেমিককে নিয়ে এসেছিলেন। তবে ডোনা ও সায়ন্তনের কবে বিয়ে, সেটা এখনও জানা যায়নি। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

ছোট পর্দার চেনা মুখ ডোনা ভৌমিক। 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিরিয়ালের মাধ্যমে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। এছাড়াও টুম্পা অটোওয়ালি-তেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তার আগে তিনি অভিনয় করেন সান বাংলার'মোমপালক' মেগাতে। যদিও একবছর পূর্ণ হতে না হতেই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। তবে এই তিনটে সিরিয়াল ছাড়া সেভাবে তাঁকে পর্দায় দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ডোনা খুবই সক্রিয়। প্রায়ই তাঁর বোল্ড অবতারের ছবি দেখা যায়।  অভিনয় পেশায় আসার আগে তিনি চাকরি করতেন। হসপিটাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করেছেন। এইচ আর, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল সুপার, ফ্লোর ম্যানেজার হিসেবে এর আগে কাজ করেছেন ডোনা। প্রসঙ্গত, ডোনার আসল নাম স্বাগতা। তবে ডোনা নামেই তাঁকে বেশি চেনেন সকলে।  

Read more!
Advertisement
Advertisement