Advertisement

Rahul-Preeti: প্রথমবার একরত্তিকে সামনে আনলেন রাহুল-প্রীতি, কী নাম রাখলেন?

Rahul-Preeti: খুব অশান্ত সময়ের মধ্যেই ছোটপর্দার চেনা মুখ রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। রাহুল জানিয়েছিলেন কন্যা সন্তান এসেছে তাঁদের ঘরে। সোশ্যাল মিডিয়াতেই এই সুখবর জানান হরগৌরী পাইস হোটেল অভিনেতা।

রাহুল-প্রীতিরাহুল-প্রীতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2024,
  • अपडेटेड 2:09 PM IST
  • খুব অশান্ত সময়ের মধ্যেই ছোটপর্দার চেনা মুখ রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন।

খুব অশান্ত সময়ের মধ্যেই ছোটপর্দার চেনা মুখ রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। রাহুল জানিয়েছিলেন কন্যা সন্তান এসেছে তাঁদের ঘরে। সোশ্যাল মিডিয়াতেই এই সুখবর জানান হরগৌরী পাইস হোটেল অভিনেতা। তবে রাহুল-প্রীতি তাঁদের সন্তানের কী নাম রেখেছেন বা সন্তানকে সামনে নিয়ে আসা সেটা কিছুই করেননি। সোমবার স্ত্রী প্রীতি ও সদ্যোজাতকে কোলে নিয়ে রাহুল জানিয়ে দিলেন তাঁদের মেয়ের নাম। 

সোমবার সোশ্যাল মিডিয়াতে রাহুল দুটো ছবি শেয়ার করেন। সেখানে খুদেকে কোলে নিয়ে রয়েছেন রাহুল। আর পাশে দাঁড়িয়ে প্রীতি। রাহুলের কাঁধে ব্যাগ। আর পিছনে লেখা স্বাগত প্রিন্সেস। এই ছবি দেখে মনে হচ্ছে প্রীতি তাঁর মেয়েক নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন। এই ছবি শেয়ার করে রাহুল হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন প্রিহুল। তাঁর ও প্রীতির নামের সঙ্গে মিলিয়ে। তাহলে কি তাঁদের মেয়ের নাম প্রিহুল রাখা হবে?

এক সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন যে এখনও পর্যন্ত তাঁরা মেয়ের ভাল নাম কী রাখবেন তা ঠিক করেননি। তবে রাহুল তাঁর আদরের মেয়েকে কিটি বলে ডাকেন। তবে অভিনেতা এও জানিয়েছেন যে দু-একদিনের মধ্যেই মেয়ের নাম রাখবেন প্রীতি ও রাহুল আর সেটাও জানিয়ে দেওয়া হবে। রাহুল ও প্রীতি দুজনেই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। প্রীতিকে সিরিয়াল ছাড়াও ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে। 

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই প্রীতি কাজ থেকে দূরেই আছেন। ঘটা করে সাধও হয়েছে প্রীতির। টলিউড কাপল বনি-কৌশানী হবু মাকে সাধ খাইয়েছিলেন। ছুটি নিয়েছেন রাহুলও। মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন প্রীতি। আপাতত স্ত্রী ও মেয়ের দেখভালের দায়িত্ব রাহুলের ওপরই। অতীতে রটেছিল সম্পর্ক নাকি ভাঙছে প্রীতি ও রাহুলের। তবে সেই গুঞ্জনকে নস্যাৎ করে সন্তান আসার খবর দেন তাঁরা।

রাহুল-প্রীতির ভালবাসা সত্যিই দেখার মতো। প্রীতির প্রেগন্যান্সি জার্নির গোটা সময়টা তাঁকে আগলে রেখেছিলেন রাহুল। আপাতত মেয়েকে পেয়ে বেজায় খুশি তিনি। ২০১৭ সালে ‘রং-রুট’-এর সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। ২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এবার বাবা-মা হলেন দুজনে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement