Advertisement

Leena Ganguly Banned In Tollywood: টলিউডে ব্যান 'ম্যাজিক মোমেন্টস', লীনার প্রযোজনা সংস্থা ছাড়লেন ২ অভিনেত্রী

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু টলিউডের অনেক অদেখা বিষয়কে সামনে তুলে ধরেছে। শিল্পী ও কলা-কুশলীদের জীবনকে ঝুঁকিতে রেখে কীভাবে শ্যুট চলে, তা অনেকেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস-এর ভোলেবাবা পার করেগা সিরিয়ালের শ্য়ুটিং চলাকালীন দিঘার তালসারির জলে ডুবে মৃত্যু হয় রাহুলের।

রেশমি সেন ও রাজন্যা মিত্ররেশমি সেন ও রাজন্যা মিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 6:29 PM IST
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু টলিউডের অনেক অদেখা বিষয়কে সামনে তুলে ধরেছে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু টলিউডের অনেক অদেখা বিষয়কে সামনে তুলে ধরেছে। শিল্পী ও কলা-কুশলীদের জীবনকে ঝুঁকিতে রেখে কীভাবে শ্যুট চলে, তা অনেকেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস-এর ভোলেবাবা পার করেগা সিরিয়ালের শ্য়ুটিং চলাকালীন দিঘার তালসারির জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। অভিনেতার হঠাৎ এই চলে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পারছেন না অনেকেই। ইতিমধ্যেই এই সিরিয়ালের অন্যতম অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য  সিরিয়াল ছেড়ে দিয়েছেন। এবার সিরিয়াল ছাড়লেন অভিনেত্রী রাজন্যা মিত্র। এর পাশাপাশি ম্যাজিক মোমেন্টের চিরসখা ছাড়লেন অভিনেত্রী রেশমি সেনও। 

ভোলেবাবা পার করেগা সিরিয়ালে রাহুলের সঙ্গে নিয়মিত কাজ করতেন রাজন্যাও। তালসারিতে শ্যুটিং করতে গিয়েছিলেন তিনিও। তবে রাহুলের আগেই তাঁর প্যাক আপ হয়ে যায় এবং তিনি ফিরে আসেন। রাহুলের মৃত্যুর খবর পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গিয়েছিলেন চিকিৎসকের কাছেও। এক সংবাদমাধ্যমকে রাজন্যা বলেন, আমি গভীর শোক ও মানসিক আঘাতের মধ্যে রয়েছি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যু আমাকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে বিপর্যস্ত করেছে। ভোলেবাবা পার করেগা শ্যুটিং চলাকালীন আমরা একসঙ্গে পরিবারের মতো পরিবেশে কাজ করেছি, যা এই ক্ষতকে আরও গভীর করে তুলেছে। রাজন্যা রাহুলের মৃত্যু প্রসঙ্গে জানান যে ২৯ মার্চ দুপুর ৩টে নাগাদ তাঁর প্যাক অ্যাপ হয়ে যায়। বাড়ি ফেরার পথে অভিনেত্রী রাহুলের এই দুর্ঘটনার কথা শোনেন। তাই ঘটনাস্থলে কী ঘটেছিল, তা তিনি বলতে পারবেন না। 

তবে এই ঘটনা রাজন্যার মনের ওপর গভীর ক্ষত ফেলেছে। তিনি মানসিকভাবে স্বাভাবিক হতে পারেননি। অভিনেত্রী এখনও চিকিৎসাধীন। অভিনেত্রীও চান এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হোক। রাজন্যাকে ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের কাজ আবার করতে বলা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি। ভোলেবাবা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাজন্যা। গত ১১ বছর ধরে রাজন্যা লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। ভোলেবাবা ছাড়লেও ম্যাজিক মোমেন্টের চিরসখা-তে কাজ করছেন এখনও তিনি। ইতিমধ্যেই খবর আজ-কালের মধ্যেই বন্ধ হয়ে যাবে ভোলেবাবা পার করেগা ধারাবাহিক। 

Advertisement

অপরদিকে, অভিনেত্রী রেশমি সেন জানিয়ে দিলেন, লীনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক চিরসখা এবং ভোলেবাবা পার করেগা থেকে তিনি বেরিয়ে এসেছেন। আর আপাতত, লীনার প্রযোজনার কোনও কাজেই তিনি থাকছেন না। রাহুলের মৃত্যুর পর রেশমি সেন ঋদ্ধির সোশ্যাল মিডিয়ায় এসে এই ঘটনার সত্যিটা জানতে চেয়েছিলেন। রেশমি বলেন যে তিনি আর ম্যাজিক মোমেন্টের কোনও প্রজেক্টের সঙ্গে নেই।   

 

Read more!
Advertisement
Advertisement