Advertisement

Who Is This Actress: গোলাপি ফ্রক পরা এই খুদে প্রসেনজিতের খুব কাছের, এখন টেলিপাড়ার চেনা মুখ

চোখে কালো চশমা, পরনে কালো পোশাক। পিছনে রয়েছে জঙ্গল। তারই মাঝে প্রসেনজিৎ জড়িয়ে রয়েছে গোলাপি ফ্রক পরা বছর ছয়ের এক শিশুকন্যাকে। এই মিষ্টি খুদের মুখে একগাল হাসি আর চোখে গোলাপি চশমা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকা এই শিশুকন্যা এখন টেলিপাড়ার জনপ্রিয় নায়িকা।

প্রসেনজিতের সঙ্গে থাকা এই খুদেকে চেনেন?প্রসেনজিতের সঙ্গে থাকা এই খুদেকে চেনেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Mar 2026,
  • अपडेटेड 11:29 AM IST
  • তারই মাঝে প্রসেনজিৎ জড়িয়ে রয়েছে গোলাপি ফ্রক পরা বছর ছয়ের এক শিশুকন্যাকে।

চোখে কালো চশমা, পরনে কালো পোশাক। পিছনে রয়েছে জঙ্গল। তারই মাঝে প্রসেনজিৎ জড়িয়ে রয়েছে গোলাপি ফ্রক পরা বছর ছয়ের এক শিশুকন্যাকে। এই মিষ্টি খুদের মুখে একগাল হাসি আর চোখে গোলাপি চশমা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকা এই শিশুকন্যা এখন টেলিপাড়ার জনপ্রিয় নায়িকা। ঘরে ঘরে এখন পরিচিত মুখ তিনি। টেলিপাড়ার এই নায়িকা নিজেই এই ছবি শেয়ার করেছেন। দেখুন তো চিনতে পারছেন কিনা?

এই নায়িকার সঙ্গে প্রসেনজিতের পরিচিত বহু বছরের। বুম্বা দা তাঁকে অনেক ছোট থেকেই চেনেন। ১২ বছর বয়স থেকে অভিনয় করছেন এই নায়িকা। সিনেমা, ওয়েব সিরিজের পাশাপাশি ছোটপর্দাতেও পা দিয়েছেন। টেলিপাড়ার হার্টথ্রব নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ইনি হলেন বাংলা মেগা সিরিয়াল মিত্তির বাড়ির প্রধান মুখ পারিজাত চৌধুরী। এটা তাঁরই ছোটবেলার ছবি, বুম্বা দার সঙ্গে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

পারিজাত শ্রীরামপুরের মেয়ে। খুব ছোট বয়স থেকেই অভিনয় করছেন তিনি। তবে এটা অনেকেই জানেন না যে পারিজাতের সঙ্গে প্রসেনজিতের বহু বছরের চেনা জানা। পারিজাতের কেরিয়ারের একদম শুরুর দিনগুলোতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বড় অবদান ছিল। এখন অভিনেত্রীর বয়স ১৮ বছর। স্টার জলসার মহানায়ক সিরিয়ালে সুচিত্রা সেনের কন্যার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যেখানে মহানায়কের ভূমিকায় ছিলেন স্বয়ং বুম্বা দা। 

ছবি সৌজন্যে: ফেসবুক

তবে প্রসেনজিতের সঙ্গে পারিজাতের ব্যক্তিগত সম্পর্কও খুবই ভাল। পারিজাত একেবারে মেয়ের মতোই প্রসেনজিতের কাছে। সেভাবেই স্নেহ করেন অভিনেত্রীকে। বুম্বা দার ঘরোয়া পার্টিতেও আমন্ত্রণ থাকে পারিজাতের। মহানায়ক সিরিয়ালে প্রসেনজিৎ-পারিজাতের আলাপ। ছোটপর্দাতেও বুম্বা কাকুর হাত ধরেই সফর শুরু অভিনেত্রীর। মিত্তির বাড়ির প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছোট্ট পারিজাত আজ নিজের অভিনয় গুণে দর্শকদের চোখের মণি হয়ে উঠেছেন। মিত্তির বাড়ি সিরিয়াল শেষ হয়েছে। সকলেই অপেক্ষা করছেন পারিজাত কবে ছোটপর্দায় ফিরছেন।  

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement