Advertisement

Tollywood Lesbian Marriage: টলিউডের প্রথম সমকামী বিয়ে নিয়ে তোলপাড়, মুখ খুললেন সেই চর্চিত অভিনেত্রী

বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় শোনা যাচ্ছে দুই অভিনেত্রীর সমকামী বিয়ের গুঞ্জন। ইন্ডাস্ট্রিতে এই ধরনের বিয়ে প্রথম, তাই চর্চা হওয়া খুব স্বাভাবিক। আর যাঁদের নিয়ে সেই চর্চা, তাঁদের মধ্য়ে একজন হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়।

টলিউডের প্রথম সমকামী বিয়েটলিউডের প্রথম সমকামী বিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2025,
  • अपडेटेड 11:44 AM IST
  • বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় শোনা যাচ্ছে দুই অভিনেত্রীর সমকামী বিয়ের গুঞ্জন।

বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় শোনা যাচ্ছে দুই অভিনেত্রীর সমকামী বিয়ের গুঞ্জন। ইন্ডাস্ট্রিতে এই ধরনের বিয়ে প্রথম, তাই চর্চা হওয়া খুব স্বাভাবিক। আর যাঁদের নিয়ে সেই চর্চা, তাঁদের মধ্য়ে একজন হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। তাঁর ও তাঁর বান্ধবীর সমকামী বিয়ে নিয়ে নেটপাড়ায় যখন আলোচনা তুঙ্গে, সেই গুঞ্জন কানে পৌঁছাতে দেরি হয়নি সুচন্দ্রারও। অনেকেই তাঁকে ফোন করে এই বিষয়ে জিজ্ঞাসাও করেছেন। এবার সেই সমকামী বিয়ে নিয়েই এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন অভিনেত্রী। 

শোনা গিয়েছিল সুচন্দ্রা ও টেলিপাড়ার এক অভিনেত্রী তথা মডেল কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাঁদের একসঙ্গে দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়ায় নিজেদের পোস্টে তাঁরা লাইক করেন এবং একে-অপরকে ফলো করেন। প্রথমটায় শোনা গিয়েছিল, নিজেদের সমকামী সম্পর্কের কথা এখনই জনসমক্ষে আনতে নারাজ তাঁরা! আর সেইজন্যেই নাকি বিয়েতে এত রাখঢাক ছিল। এমনকী বিয়ের ছবি তোলাও ছিল একেবারে নিষিদ্ধ। এই গুঞ্জনে যখন তোলপাড় নেটদুনিয়া। ঠিক তখনই সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় জানালেন এই পুরো ঘটনাটাই নাকি মিথ্যে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

সুচন্দ্রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি অকারণ গুঞ্জনে কোনওরকম মন্তব্য করবেন না। কিন্তু হঠাৎ এ রকম গুঞ্জন হওয়ার কারণ কী? এ বিষয়ে সুচন্দ্রা দাবি করেছেন যে পাহাড়ে নিজের হোমস্টেতে দিন কয়েক ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। ওই একইসময়ে সম্ভবত আরেক অভিনেত্রী, যাঁকে নাকি সুচন্দ্রা বিয়ে করেছেন, তিনিও কলকাতার বাইরে ছিলেন। আর তাতেই এহেন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই অভিনেত্রীর শেয়ার করা হোমস্টে-এর সঙ্গে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের অভিনেত্রীর হোমস্টে-এর সাদৃশ্য পাওয়া গিয়েছে। 

তবে এসবে আমল দিতে নারাজ অভিনেত্রী। সুচন্দ্রা এও জানান যে তাঁর বিয়ে নিয়ে এতটাই চর্চা হচ্ছে, যে তিনি এই নিয়ে বেশ বিরক্ত। আগামী দিনে আদৌও বিয়ে করবেন কিনা, তা চিন্তাভাবনা স্তরে রয়েছে। যদিও ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সুচন্দ্রা ও সেই অভিনেত্রী গোটা বিষয়টিকেই ধামাচাপা দিয়েই রাখতে চাইছেন। বিয়ে যে হয়েছে, তা এখনই প্রকাশ্যে জানাতে রাজি নন তাঁরা। তবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বোঝা বড় দায়।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement