Advertisement

Sujoy Prasad Chatterjee: ভাঙলেন সমাজের 'ব্যারিকেড', পুরুষ বন্ধুর ঠোঁটে ঠোঁট সুজয়ের

Sujoy Prasad Chatterjee: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে বরাবরই অন্যরকমভাবে প্রমাণ করার চেষ্টা করে এসেছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। অভিনয় থেকে শুরু করে আবৃত্তি, গান, শ্রুতি নাটক সব ক্ষেত্রেই তাঁর শিল্পীসত্ত্বা দারুণভাবে প্রশংসিত। শুধু তাই নয়, অভিনেতা সবসময়ই সমাজের তথাকথিত ছককে ভাঙতে চেয়েছেন। তিনি মুক্ত কন্ঠে স্বীকার করেছেন তিনি সমকামী।

সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2024,
  • अपडेटेड 4:17 PM IST
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে বরাবরই অন্যরকমভাবে প্রমাণ করার চেষ্টা করে এসেছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে বরাবরই অন্যরকমভাবে প্রমাণ করার চেষ্টা করে এসেছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। অভিনয় থেকে শুরু করে আবৃত্তি, গান, শ্রুতি নাটক সব ক্ষেত্রেই তাঁর শিল্পীসত্ত্বা দারুণভাবে প্রশংসিত। শুধু তাই নয়, অভিনেতা সবসময়ই সমাজের তথাকথিত ছককে ভাঙতে চেয়েছেন। তিনি মুক্ত কন্ঠে স্বীকার করেছেন তিনি সমকামী। তাঁর এই মুক্ত ভাবনার কারণে অনেকসময়ই তাঁকে ট্রোল হতে হয়েছে। তবে তিনি এইসব ট্রোলিংকে মোটেও পাত্তা দিতে চান না। সম্প্রতি সুজয় প্রসাদ একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি তাঁর পুরুষ বন্ধুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রয়েছেন। 

সুজয় এই ছবি পোস্ট করে যে ক্যাপশন দিয়েছেন তাতেই পুরো বিষয়টি স্পষ্ট। না, অভিনেতার প্রেমিক নয়, বরং যাঁকে কিস করছেন তিনি হলেন তাঁর বন্ধু। সুজয় তাঁর ক্যাপশনে লেখেন, না, 'আমার প্রেমিক নন ইনি।  তাই আপনার ভাবনাকে লাগাম পরিয়ে ততটুকু পর্যন্তই রাখুন যতদূর পর্যন্ত বিষয়টা সুন্দর। ও আমার এক স্কুলের বন্ধু। এবং আমরা যেটা করতে ভালোবাসি, যা করে ভালো থাকি সেটাই করি।' তবে সুজয়ের এই পোস্টে কেউ কোনও নেতিবাচক কমেন্ট করেননি। সকলেই তাঁকে তাঁর সাহসীকতার জন্য সাধুবাদ জানিয়েছেন।

সুজয় প্রসাদ ভালোবাসা-সম্পর্ক নিয়ে খুব খোলামেলাভাবেই কথা বলতে ভালোবাসেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে জীবনে তিনি বহু প্রেমের প্রস্তাব পেয়েছেন। সুজয় এও জানিয়েছেন যে তিনি একাধিক বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। তাঁর মতে, পুরুষদের প্রেমটা একটু অন্যরকম হয়। অভিনয়ের পাশাপাশি সুজয় প্রসাদ একাধিক জায়গায় এক্সিবিশনেও যোগ দেন। 

২০২১ সালের অক্টোবরে মাকে হারিয়েছেন অভিনেতা। সুজয়প্রসাদ চান তাঁর মা বেঁচে থাকুক অন্য ভাবে। তাই তিনি মায়ের কিছু প্রিয় রান্না নিয়ে শহরের ক্যাফেগুলিতে যান। যার মধ্যে অন্যতম হল রূপবাণীর মুরগির কাটলেট। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সুজয়। তাঁর স্টাইল অন্যদের অনুপ্রাণিত করে। টলিউডে প্রত্যেকের সঙ্গেই তাঁর যোগাযোগ ভালো। বেলাশুরু, বেলাশেষ ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের স্বামীর ভূমিকায় দেখা গিয়েছিল সুজয়কে।  

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement